উদ্দীপকে মাহির মাধ্যমে প্রকাশিত বিধেয়কসমূহের পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে মাহির মাধ্যমে অবান্তর লক্ষণের অন্তর্গত ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ও ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রকাশিত হয়েছে। অবান্তর লক্ষণ কোনো শ্রেণির জাত্যর্থের অংশ নয় আবার জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও নয়। অবান্তর লক্ষণের অন্তর্গত ব্যক্তিগত অবান্তর লক্ষণের দুটি প্রকার হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে অপরিবর্তনীয় রূপে সবসময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অন্যদিকে, যে অবান্তর লক্ষণ ব্যক্তির মধ্যে কখনো উপস্থিত থাকে আবার কখনো অনুপস্থিত থাকে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। উদ্দীপকে দেখা যায়, মাহি ১৯৯৩ সালের ২২ জুন জন্মগ্রহণ করে। এটি তার ব্যক্তিগত এমন একটি বৈশিষ্ট্য যা পরিবর্তন করা সম্ভব নয়। সুতরাং এ বৈশিষ্ট্যটি মাহির ক্ষেত্রে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অন্যদিকে মাহির সৌন্দর্যপ্রিয়তা তার এমন একটি ব্যক্তিগত বৈশিষ্ট্য যা বর্তমানে উপস্থিত আছে তবে ভবিষ্যতে তার মধ্যে উপস্থিত নাও থাকতে পারে। সুতরাং এটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। একইভাবে কোনো ব্যক্তির শখ; পেশা, কবি নজরুলের বাবরি চুল প্রভৃতি এ বিধেয়কের দৃষ্টান্ত। পরিশেষে বলা যায়, অবান্তর লক্ষণের উপস্থিতি বা অনুপস্থিতি জাত্যর্থের কোনো বিঘ্ন ঘটায় না, বরং ব্যক্তির ক্ষেত্রে পরিবর্তনীয় বা অপরিবর্তনীয় অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য প্রকাশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মাহির মাধ্যমে প্রকাশিত বিধেয়কসমূহের পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর