তৃতীয় দৃষ্টান্তে কোন বিধেয়কের ইঙ্গিত এসেছে? ব্যাখ্যা করো।
উত্তর: তৃতীয় দৃষ্টান্তে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বিধেয়কের ইঙ্গিত এসেছে। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে সবসময় বর্তমান এবং কোনোক্রমে পরিবর্তন যোগ্য নয় তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মস্থান, জন্ম তারিখ, মৃত্যু তারিখ, বংশ ইত্যাদি ব্যক্তির অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ কোনো ব্যক্তি দুই স্থানে বা দুই তারিখে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করতে পারে না। উদ্দীপকে তৃতীয় দৃষ্টান্তে উল্লেখ করা হয়েছে, যোসেফ ১১৯২ সালে মৃত্যুবরণ করেন । আর কোনো ব্যক্তির মৃত্যু সাল হলো ঐ ব্যক্তির ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা, মৃত্যু সাল নামক গুণটি ব্যক্তি বিশেষের বেলায় অপরিবর্তনীয়। তাই উদ্দীপকের তৃতীয় দৃষ্টান্তে বিধেয়কের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করা হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
তৃতীয় দৃষ্টান্তে কোন বিধেয়কের ইঙ্গিত এসেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর