দৃশ্যকল্প-২ এ নাসির সাহেবের বক্তব্য থেকে দৃশ্যকল্প-৩ এর রিফাত সাহেবের বক্তব্য পৃথক কেন? বিধেয়কের আলোকে আলোচনা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ নাসির সাহেবের বক্তব্যে উপলক্ষণ এবং দৃশ্যকল্প-৩ এ রিফাত সাহেবের বক্তব্যে অবান্তর লক্ষণ নামক বিধেয়কের ইঙ্গিত পাওয়া যায়। জাত্যর্থ বা এর অংশ থেকে অনিবার্যভাবে নিঃসৃত গুণকে উপলক্ষণ বলে । যেমন— চিন্তাশীল গুণটি মানুষ পদের জাত্যর্থের অংশ নয়। কিন্তু গুণটি 'বুদ্ধিবৃত্তি' নামক 'জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত। এ কারণে এটি উপলক্ষণ। অন্যদিকে, অবান্তর লক্ষণ হচ্ছে পদের এমন গুণ যা কোনো পদের জাত্যর্থের অংশ নয় বা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও নয় । কিন্তু পদের মধ্যে এই গুণগুলোর উপস্থিতি লক্ষ করা যায়। অবান্তর লক্ষণ একটি পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। যেমন— 'অনেক মানুষের চুল 'কালো' এ বাক্যে চুল কালো থাকার গুণটি মানুষ পদের অবান্তর লক্ষণ। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ নাসির সাহেব মানুষের 'চিন্তাশক্তি' ও 'বিচারশক্তি' নামক যে গুণ দুটি উল্লেখ করেছেন তা 'বুদ্ধিবৃত্তি' নামক জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত। তাই এটি উপলক্ষণ কে নির্দেশ করে। অন্যদিকে, দৃশ্যকল্প-৩ এ রিফাত সাহেব মানুষকে 'বন্ধুবৎসল', 'রুচিশীল' এবং 'সামাজিক জীব' বলে উল্লেখ করেছেন। এ গুণগুলো অবান্তর লক্ষণকে নির্দেশ করে। সুতরাং উপলক্ষণ ও অবান্তর লক্ষণ নামক বিধেয়ক দুটির মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান থাকায় বিধেয়ক দুটি একে অপর থেকে পৃথক।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ নাসির সাহেবের বক্তব্য থেকে দৃশ্যকল্প-৩ এর রিফাত সাহেব…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর