শেয়ারFacebookWhatsApp

ইকবাল সাহেবের উক্তিতে যে দুটি বিধেয়কের ইঙ্গিত এসেছে তাতে কি কোনো পার্থক্য আছে? মন্তব্য দাও।

উত্তর: ইকবাল সাহেবের উক্তিতে বিধেয়কের জাতি ও উপজাতিকে ইঙ্গিত করেছে। উদ্দীপকে ইকবাল সাহেবের উক্তিতে বলা হয়েছে, “ তোমরা যেমন বাংলাদেশের নাগরিক তেমনি বাংলাদেশও এশিয়ার অন্তর্গত একটি দেশ।' প্রথমে বাংলাদেশ আমাদের তার নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করেছে। যে কারণে, বাংলাদেশ হচ্ছে জাতি এবং নাগরিক হিসেবে আমরা হচ্ছি উপজাতি। জাতি ও উপজাতি উভয়ই শ্রেণিবাচক পদ হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। যথা- জাতির ব্যক্ত্যর্থ উপজাতির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি। জাতির ব্যক্ত্যর্থ উপজাতির ব্যক্ত্যর্থকে অন্তর্ভুক্ত করে। আর উপজাতির ব্যক্ত্যর্থ জাতির ব্যক্ত্যর্থের মধ্যে অন্তর্ভুক্ত হয়। জাতির অন্তর্গত হলো উপজাতি। পক্ষান্তরে, উপজাতিকে তার অন্তর্ভুক্ত কোনো শ্রেণিবাচক পদে বিভক্ত করলে সেই উপজাতিটি জাতি হয়ে যায়। আলোচনা শেষে বলা যায়, ইকবাল সাহেবের উক্তিতে জাতি এবং উপজাতির প্রতি ইঙ্গিত করা হয়েছে। আর এ উভয় প্রকার বিধেয়কের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

ইকবাল সাহেবের উক্তিতে যে দুটি বিধেয়কের ইঙ্গিত এসেছে তাতে কি কোনো প…

উদ্দীপক

ইকবাল সাহেব খুব বুদ্ধিমান লোক। একবার তিনি তার ছাত্রদেরকে বলেন, 'তোমরা যেমন বাংলাদেশের নাগরিক তেমনি বাংলাদেশও এশিয়ার অন্তর্গত একটি দেশ।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যকার সম্পর্ককে বিধেয়ক (Predicables) বলে।

উত্তর

সদর্থক যুক্তিবাক্যেই কেবল বিধেয়ক থাকে। বিধেয়ক হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার এক প্রকার সম্পর্ক। এই সম্পর্ক কেবল সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে তৈরি হয়। তাই সদর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে। নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে। এজন্য নঞর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয় না। যেহেতু নঞর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক তৈরি হয় না, তাই নঞর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না।

উত্তর

ইকবাল সাহেবের 'বুদ্ধিমান' হওয়া গুণটি বিধেয়কের লক্ষণ বা বিভেদক লক্ষণকে নির্দেশ করে। কেননা বুদ্ধিমত্তা গুণটি মানুষ পদের জাত্যর্থ 'বুদ্ধিবৃত্তি' থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। যে গুণ বা গুণাবলি একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অপরাপর উপজাতি থেকে পৃথক করে সে গুণ বা গুণাবলিকে উপজাতিটির লক্ষণ বা বিভেদক লক্ষণ বলা হয়। যেমন- 'মানুষ' উপজাতিটি গরু, ছাগল, বিড়াল, কুকুর প্রভৃতি অপরাপর উপজাতিসহ একই 'জীব' জাতির অন্তর্ভুক্ত। সুতরাং মানুষ প্রথমত এক প্রকার জীব। অপরাপর জীবের মত তার মধ্যে রয়েছে জীববৃত্তি গুণটি। এদিক থেকে মানুষের সাথে অপরাপর জীবের কোনো পার্থক্য নেই। কিন্তু মানুষের মধ্যে আরও একটি গুণ আছে যা অন্যান্য জীবের মধ্যে নেই। সেটির নাম হলো 'বুদ্ধিবৃত্তি'। এ গুণটি মানুষ উপজাতিকে জীব জাতির অন্তর্ভুক্ত অপরাপর উপজাতি থেকে পৃথক করে। তাই 'বুদ্ধিবৃত্তি' গুণটি মানুষ উপজাতির লক্ষণ। উদ্দীপকে বর্ণিত হয়েছে, ইকবাল সাহেব একজন বুদ্ধিমান ব্যক্তি। বুদ্ধিমত্তা গুণটি মানুষ পদের জাত্যর্থ 'বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় । তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত বুদ্ধিমত্তা গুণটি বিধেয়কের শ্রেণিবিভাগ লক্ষণ বা বিভেদক লক্ষণকে নির্দেশ করে।

উত্তর

ইকবাল সাহেবের উক্তিতে বিধেয়কের জাতি ও উপজাতিকে ইঙ্গিত করেছে। উদ্দীপকে ইকবাল সাহেবের উক্তিতে বলা হয়েছে, “ তোমরা যেমন বাংলাদেশের নাগরিক তেমনি বাংলাদেশও এশিয়ার অন্তর্গত একটি দেশ।' প্রথমে বাংলাদেশ আমাদের তার নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করেছে। যে কারণে, বাংলাদেশ হচ্ছে জাতি এবং নাগরিক হিসেবে আমরা হচ্ছি উপজাতি। জাতি ও উপজাতি উভয়ই শ্রেণিবাচক পদ হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। যথা- জাতির ব্যক্ত্যর্থ উপজাতির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি। জাতির ব্যক্ত্যর্থ উপজাতির ব্যক্ত্যর্থকে অন্তর্ভুক্ত করে। আর উপজাতির ব্যক্ত্যর্থ জাতির ব্যক্ত্যর্থের মধ্যে অন্তর্ভুক্ত হয়। জাতির অন্তর্গত হলো উপজাতি। পক্ষান্তরে, উপজাতিকে তার অন্তর্ভুক্ত কোনো শ্রেণিবাচক পদে বিভক্ত করলে সেই উপজাতিটি জাতি হয়ে যায়। আলোচনা শেষে বলা যায়, ইকবাল সাহেবের উক্তিতে জাতি এবং উপজাতির প্রতি ইঙ্গিত করা হয়েছে। আর এ উভয় প্রকার বিধেয়কের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।