উদ্দীপকে “১৯৭১ সালের ২৬শে মার্চ” কোন ধরনের বিধেয়ক নির্দেশ করে?
উত্তর: উদ্দীপকের ১৯৭১ সালের ২৬ শে মার্চ বিধেয়ক হিসেবে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। কেননা ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে একটি অবান্তর লক্ষণ। যে গুণ বা 'গুণাবলি কোনো পদের ব্যক্ত্যর্থের অংশ নয়; আবার পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত নয় তাকে অবান্তর লক্ষণ বলে। অবান্তর লক্ষণের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এই অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে। অর্থাৎ, যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। উদ্দীপকে বর্ণিত ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশ নামের ক্ষেত্রে সব সময় উপস্থিত। তাই ১৯৭১ সালের ২৬ শে মার্চ বিধেয়ক হিসেবে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে “১৯৭১ সালের ২৬শে মার্চ” কোন ধরনের বিধেয়ক নির্দেশ করে?
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর