শেয়ারFacebookWhatsApp

প্রথম ও দ্বিতীয় দৃষ্টান্তে যে দুটি বিধেয়কের ইঙ্গিত আছে সেগুলোর তুলনামূলক আলোচনা করো।

উত্তর: প্রথম ও দ্বিতীয় দৃষ্টান্তে যথাক্রমে ব্যক্তিগত বিচ্ছেদ্য অরান্তর লক্ষণ ও উপলক্ষণ নামক দুটি বিধেয়কের ইঙ্গিত আছে। উদ্দীপকের প্রথম দৃষ্টান্তে বলা হয়েছে, 'রাফিন ভালো ছবি আঁকতে পারে'। এখানে 'ভালো ছবি আঁকা' গুণটি জাত্যর্থের অংশ নয়। আবার, জাত্যর্থ থেকে নিঃসৃতও নয় তাই গুণটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই বর্তমান থাকে না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। কোনো ব্যক্তির পোশাক, আচার-ব্যবহার, জীবিকা ইত্যাদি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের দৃষ্টান্ত। অন্যদিকে, দ্বিতীয় দৃষ্টান্তে বলা হয়েছে, 'শিমুল খাবার খায়'। এখানে 'খাবার খাওয়া' গুণটি জাত্যর্থের অংশ নয়। কিন্তু জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে অনিবার্যভাবে নিঃসৃত। তাই এ গুণটি উপলক্ষণের একটি দৃষ্টান্ত। কারণ যে গুণ কোনো পদের জাত্যর্থের অংশ নয়, অথচ পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উক্ত পদের উপলক্ষণ বলে। যেমন- 'বিচারশক্তি' ও 'ক্ষুধা' গুণ দুটি মানুষ পদের উপলক্ষণ। কারণ এ গুণ দুটি মানুষ পদের জাত্যর্থের অংশ নয়, কিন্তু মানুষের জাত্যর্থ 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি' থেকেই অনিবার্যভাবে উদ্ভূত হয়েছে। অবান্তর লক্ষণ ও উপলক্ষণ গুণ দুটির সাদৃশ্যের ক্ষেত্রে বলা যায়, দুটি গুণের কোনোটিই জাত্যর্থের অংশ নয়। আবার, বৈসাদৃশ্যের ক্ষেত্রে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ একটি পরিবর্তনশীল গুণ। কিন্তু উপলক্ষণ গুণটি অপরিবর্তনীয়। এছাড়া, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ গুণটি জাত্যর্থের অংশ নয়, আবার জাত্যর্থ থেকে নিঃসৃতও নয়। পক্ষান্তরে, উপলক্ষণ গুণটি জাত্যর্থের অংশ নয় কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের প্রথম দৃষ্টান্তের ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ও দ্বিতীয় দৃষ্টান্তের উপলক্ষণ বিধেয়ক দুটির কোনোটিই জাত্যর্থের অংশ নয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

প্রথম ও দ্বিতীয় দৃষ্টান্তে যে দুটি বিধেয়কের ইঙ্গিত আছে সেগুলোর তু…

উদ্দীপক

প্রথম দৃষ্টান্ত: রাফিন ভালো ছবি আঁকতে পারে। দ্বিতীয় দৃষ্টান্ত: শিমুল খাবার খায়। তৃতীয় দৃষ্টান্ত: যোসেফ ১১৯২ সালে মৃত্যুবরণ করেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

যে গুণ কোনো পদের জাত্যর্থের অংশ নয়, অথচ পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উক্ত পদের উপলক্ষণ বলে।

উত্তর

নঞর্থক বাক্যে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ক অস্বীকার করা হয় বলে এ ধরনের যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। বিধেয়ক একটি সম্পর্কের নাম। সাধারণত সদর্থক বাক্যের উদ্দেশ্য' ও "বিধেয়' পদের মধ্যে যে সম্পর্ক তা-ই বিধেয়ক। কিন্তু নঞর্থক বাক্যে 'উদ্দেশ্য' ও 'বিধেয়' পদের মধ্যে কোনো সম্পর্ক প্রকাশ পায় না। এ কারণে নঞর্থক বাক্যে বিধেয়ক থাকে না।

উত্তর

তৃতীয় দৃষ্টান্তে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বিধেয়কের ইঙ্গিত এসেছে। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে সবসময় বর্তমান এবং কোনোক্রমে পরিবর্তন যোগ্য নয় তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মস্থান, জন্ম তারিখ, মৃত্যু তারিখ, বংশ ইত্যাদি ব্যক্তির অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ কোনো ব্যক্তি দুই স্থানে বা দুই তারিখে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করতে পারে না। উদ্দীপকে তৃতীয় দৃষ্টান্তে উল্লেখ করা হয়েছে, যোসেফ ১১৯২ সালে মৃত্যুবরণ করেন । আর কোনো ব্যক্তির মৃত্যু সাল হলো ঐ ব্যক্তির ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা, মৃত্যু সাল নামক গুণটি ব্যক্তি বিশেষের বেলায় অপরিবর্তনীয়। তাই উদ্দীপকের তৃতীয় দৃষ্টান্তে বিধেয়কের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করা হয়েছে।

উত্তর

প্রথম ও দ্বিতীয় দৃষ্টান্তে যথাক্রমে ব্যক্তিগত বিচ্ছেদ্য অরান্তর লক্ষণ ও উপলক্ষণ নামক দুটি বিধেয়কের ইঙ্গিত আছে। উদ্দীপকের প্রথম দৃষ্টান্তে বলা হয়েছে, 'রাফিন ভালো ছবি আঁকতে পারে'। এখানে 'ভালো ছবি আঁকা' গুণটি জাত্যর্থের অংশ নয়। আবার, জাত্যর্থ থেকে নিঃসৃতও নয় তাই গুণটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই বর্তমান থাকে না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। কোনো ব্যক্তির পোশাক, আচার-ব্যবহার, জীবিকা ইত্যাদি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের দৃষ্টান্ত। অন্যদিকে, দ্বিতীয় দৃষ্টান্তে বলা হয়েছে, 'শিমুল খাবার খায়'। এখানে 'খাবার খাওয়া' গুণটি জাত্যর্থের অংশ নয়। কিন্তু জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে অনিবার্যভাবে নিঃসৃত। তাই এ গুণটি উপলক্ষণের একটি দৃষ্টান্ত। কারণ যে গুণ কোনো পদের জাত্যর্থের অংশ নয়, অথচ পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উক্ত পদের উপলক্ষণ বলে। যেমন- 'বিচারশক্তি' ও 'ক্ষুধা' গুণ দুটি মানুষ পদের উপলক্ষণ। কারণ এ গুণ দুটি মানুষ পদের জাত্যর্থের অংশ নয়, কিন্তু মানুষের জাত্যর্থ 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি' থেকেই অনিবার্যভাবে উদ্ভূত হয়েছে। অবান্তর লক্ষণ ও উপলক্ষণ গুণ দুটির সাদৃশ্যের ক্ষেত্রে বলা যায়, দুটি গুণের কোনোটিই জাত্যর্থের অংশ নয়। আবার, বৈসাদৃশ্যের ক্ষেত্রে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ একটি পরিবর্তনশীল গুণ। কিন্তু উপলক্ষণ গুণটি অপরিবর্তনীয়। এছাড়া, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ গুণটি জাত্যর্থের অংশ নয়, আবার জাত্যর্থ থেকে নিঃসৃতও নয়। পক্ষান্তরে, উপলক্ষণ গুণটি জাত্যর্থের অংশ নয় কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের প্রথম দৃষ্টান্তের ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ও দ্বিতীয় দৃষ্টান্তের উপলক্ষণ বিধেয়ক দুটির কোনোটিই জাত্যর্থের অংশ নয়।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

প্রথম ও দ্বিতীয় দৃষ্টান্তে যে দুটি বিধেয়কের ইঙ্গিত আছে সেগুলোর তু… | Prosthuti