উদ্দীপকে প্রথম স্তবকে কোন বিধেয়ক প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে প্রথম স্তবকে অবান্তর লক্ষণ বিধেয়ক প্রতিফলিত হয়েছে। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় অথবা জাত্যর্থ থেকে নিঃসৃতও নয় অথচ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বিদ্যমান তাকে অবান্তর লক্ষণ বলে। যেমন- 'হাস্যপ্রিয়' গুণটি মানুষ পদের একটি অবান্তর লক্ষণ । অনুরূপভাবে 'গৃহপালিত' গুণটিও কুকুর পদের 'একটি অবান্তর লক্ষণ। কেননা এ গুণ দুটি জাত্যর্থও নয় আবার জাত্যর্থ থেকে নিঃসৃতও নয় । অবান্তর লক্ষণ মোটামুটি চার প্রকারের হতে পারে। যথা- ১. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ২. ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ৩. জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ও ৪. জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। উদ্দীপকে দেখতে পাই, ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ বাঙালি জাতির জন্য একটি গৌরবের দিন। বাঙালিরা পেশায় কেউ কৃষক, কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ বা অন্য কিছু। সালাউদ্দিন হোসেন একজন বাঙালি । তিনি ২৪ মে, ১৯৮৮ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তার সখ হলো গান লেখা ও গানে সুর দেয়া। এখানে '১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ' গুণটি বাঙালি জাতির জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, 'বাঙালির বিভিন্ন পেশা' দ্বারা জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ২৪ মে, ১৯৮৮ খ্রিষ্টাব্দে সালাউদ্দীন হোসেনের জন্মগ্রহণ হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং সালাউদ্দিন হোসেনের সখ গান লেখা ও গানে সুর দেয়া দ্বারা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করা হয়েছে। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের প্রথম স্তবকে অবান্তর লক্ষণের চারটি প্রকারের প্রকাশ থাকায় তা অবান্তর লক্ষণ বিধেয়কটিকে প্রতিফলিত করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রথম স্তবকে কোন বিধেয়ক প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর