শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কোন ধরনের বিধেয়কের ইঙ্গিত রয়েছে? তার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বিধেয়কের ইঙ্গিত রয়েছে। যে অবান্তর লক্ষণ কোন জাতির অন্তর্গত সকলের ক্ষেত্রেই বর্তমান তাকে জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন-'কুকুর শ্রেণির বেলায় 'চতুষ্পদ' এবং মানুষ জাতির বেলায় 'দ্বিপদ' গুণ দুটি কুকুর ও মানুষ জাতির সবার ওপর সমভাবে প্রযোজ্য হয়। তাই এ গুণ দুটি জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। বৈশিষ্ট্যের দিক দিয়ে জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ একটি জাতির স্থায়ী গুণ। জাতির ক্ষেত্রে এরূপ গুণের কোনো পরিবর্তন দেখা যায় না। যেমন— কুকুর জাতির বেলায় 'চতুষ্পদ' গুণটি সব সময়ই অপরিবর্তিত ভাবে উপস্থিত থাকে। আর চতুষ্পদ নয় এমন কোনো কুকুর কখনই দেখা যায় না। তাই এ গুণটি জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, হরিণ হয় শিংবিশিষ্ট প্রাণী। এখানে 'শিংবিশিষ্ট' গুণটি হরিণ জাতির জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা, এ গুণটি হরিণ শ্রেণির একটি স্থায়ী গুণ এবং এটি সকলের ওপর সমভাবে প্রযোজ্য। তাই বলা যায়, উদ্দীপকে জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের উল্লেখ করা হয়েছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের কোন ধরনের বিধেয়কের ইঙ্গিত রয়েছে? তার বৈশিষ্ট্যগুলো ব্যা…

হলিক্রস কলেজ · 2024

উত্তর

যখন কোনো পদের উপলক্ষণ তার জাতির জাত্যর্থ থেকে নিঃসৃত হয় তখন তাকে জাতিগত উপলক্ষণ বলে।

উত্তর

বিধেয়ক একটি সম্পর্কের নাম হওয়ায় তা যুক্তিবাক্যের কোনো অংশ নয়। কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যে সম্পর্ক থাকে তাকে বিধেয়ক বলে। বিধেয়ক হলো উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে স্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক । আর একটি যুক্তিবাক্য গঠিত হয় উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক দিয়ে। যুক্তিবাক্য সদর্থক বা নঞর্থক উভয়ই হতে পারে। কিন্তু কোনো নঞর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। আবার, যেসব যুক্তিবাক্যে বিধেয়টি 'বিশিষ্ট পদ' (Individual Term) সেখানেও বিধেয়ক থাকে না। তাই বিধেয়ক যুক্তিবাক্যের কোনো অংশ নয়।

উত্তর

উদ্দীপকে জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বিধেয়কের ইঙ্গিত রয়েছে। যে অবান্তর লক্ষণ কোন জাতির অন্তর্গত সকলের ক্ষেত্রেই বর্তমান তাকে জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন-'কুকুর শ্রেণির বেলায় 'চতুষ্পদ' এবং মানুষ জাতির বেলায় 'দ্বিপদ' গুণ দুটি কুকুর ও মানুষ জাতির সবার ওপর সমভাবে প্রযোজ্য হয়। তাই এ গুণ দুটি জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। বৈশিষ্ট্যের দিক দিয়ে জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ একটি জাতির স্থায়ী গুণ। জাতির ক্ষেত্রে এরূপ গুণের কোনো পরিবর্তন দেখা যায় না। যেমন— কুকুর জাতির বেলায় 'চতুষ্পদ' গুণটি সব সময়ই অপরিবর্তিত ভাবে উপস্থিত থাকে। আর চতুষ্পদ নয় এমন কোনো কুকুর কখনই দেখা যায় না। তাই এ গুণটি জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, হরিণ হয় শিংবিশিষ্ট প্রাণী। এখানে 'শিংবিশিষ্ট' গুণটি হরিণ জাতির জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা, এ গুণটি হরিণ শ্রেণির একটি স্থায়ী গুণ এবং এটি সকলের ওপর সমভাবে প্রযোজ্য। তাই বলা যায়, উদ্দীপকে জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের উল্লেখ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে 'প্রাণীর সাথে হরিণ পদের সম্পর্ক' বিধেয়কের জাতি উপজাতিকে নির্দেশ করে। দুটি শ্রেণিবাচক পদের মধ্যে যেটির ব্যক্ত্যর্থ অপরটির তুলনায় বৃহত্তর হয়, তাহলে সেই পদটিকে অপর পদের জাতি বলে । আবার, দুটি পদের মধ্যে যে পদটির ব্যক্ত্যর্থের পরিমাণ অপরটির চেয়ে সংকীর্ণতর সেই পদটিকে বৃহত্তর পদটির উপজাতি বলে। যেমন— 'জীব' এবং 'মানুষ' দুটি পদই জাতিবাচক। এ দুটি পদকে তাদের ব্যক্ত্যর্থের সাথে তুলনা করলে দেখা যায় যে, 'মানুষ' পদের চেয়ে 'জীব' পদের ব্যক্ত্যর্থ অধিক। সুতরাং সংজ্ঞা অনুযায়ী 'জীব পদটিকে 'মানুষ' পদের জাতি এবং 'মানুষ' পদটিকে 'জীব' পদের উপজাতি বলা হয়। যুক্তিবিদ্যায় জাতি ও উপজাতি শব্দ দুটি পরষ্পর সম্পর্কযুক্ত। এদের একটি ব্যতীত অন্যটি অর্থশূন্য। জাতি ও উপজাতি দুটি সাপেক্ষ পদ। একটি অন্যটির ওপর নির্ভরশীল অর্থাৎ কোনো জাতির অন্তর্গত উপজাতিগুলো বাদ দিলে যেমন জাতি বলা যায় না, তেমনিভাবে কোনো উপজাতি যে জাতির অন্তর্গত সেই জাতির কথা. বাদ দিলে উপজাতিকে আর উপজাতি বলা যায় না। উদ্দীপকের 'হরিণ' শ্রেণিবাচক পদটি 'প্রাণী' নামক শ্রেণিবাচক পদের অন্তর্ভুক্ত হওয়ায় তা প্রাণীর তুলনায় উপজাতি। ব্যক্ত্যর্থের দিক থেকে উপজাতিগুলো জাতির অন্তর্গত কিন্তু জাত্যর্থের দিক থেকে যেকোনো জাতি উপজাতির অন্তর্ভুক্ত। যেমন— 'প্রাণী' ও 'হরিণ' পদের মধ্যে ব্যক্ত্যর্থের দিক দিয়ে 'প্রাণী' বড় কিন্তু জাত্যর্থের দিক দিয়ে 'হরিণ' বড়। কারণ 'প্রাণী' পদের জাত্যর্থ হলো “জীববৃত্তি' আর 'হরিণ' পদের জাত্যর্থ হলো 'জীববৃত্তি' ও 'হরিণত্ব'। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকের প্রাণীর সাথে হরিণ পদের সম্পর্ক দ্বারা বিধেয়কের জাতি ও উপজাতির মধ্যেকার সম্পর্ক নির্দেশিত হয়েছে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।