সালমার ব্যক্তিতে প্রতিফলিত বিধেয়ক নির্ণয় করে ব্যাখ্যা করো।
উত্তর: সালমার ব্যক্তিত্বে প্রতিফলিত বিধেয়কটি হলো উপলক্ষণ। যে গুণ কোনো পদের জাত্যর্থের অংশ নয়, অথচ পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে ঐ পদের উপলক্ষণ বলে । যেমন- ক্ষুধা, পিপাসা, নিদ্রা, মানুষ পদটির উপলক্ষণ। কেননা, মানুষের এ গুণগুলো আসন্নতম জাতি 'জীব' থেকে 'তথা 'জীববৃত্তি' নামক জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। আমরা জানি, জীববৃত্তি বা জীবন থাকলেই ক্ষুধা, পিপাসা, নিদ্রা ইত্যাদি থাকবেই। আবার, 'বিচারশক্তি' গুণটি মানুষ পদের একটি উপলক্ষণ। এ গুণ মানুষ পদের জাত্যর্থের অংশ নয়, মানুষের জাত্যর্থ 'বুদ্ধিবৃত্তি' থেকে অনিবার্যভাবে গুণটি উদ্ভূত হয়েছে। কিন্তু তাই এগুলো 'মানুষ' পদটির উপলক্ষণ। উদ্দীপকে বলা হয়েছে, সালাউদ্দিনের বোন সালমা হোসেন ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি একজন বিখ্যাত লেখিকা। বাংলা সাহিত্যে তার সৃজনশীলতা অতুলনীয়। এখানে 'মেধাবী', 'লেখিকা' ও 'সৃজনশীলতা” গুণগুলো জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ 'বুদ্ধিবৃত্তি' থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। তাই এ গুণগুলো হলো উপলক্ষণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সালমার ব্যক্তিতে প্রতিফলিত বিধেয়ক নির্ণয় করে ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর