দৃশ্যকল্প-৩ এ কোন শ্রেণির বিভেদক লক্ষণের নির্দেশ রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-৩ এ ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের নির্দেশ রয়েছে। যে অবান্তর লক্ষণ কোন ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই বর্তমান থাকে না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- কোন ব্যক্তির পোশাক, আচার-ব্যবহার, জীবিকা ইত্যাদি। এ গুণগুলো কোন ব্যক্তির বেলায় সব সময় একই রূপ থাকে না। এদেরকে মাঝে মাঝেই পরিবর্তিত হতে দেখা যায়। কোন ব্যক্তি সব সময় একই ধরনের পোশাক পরিধান করে না। তার আচার- ব্যবহারও সব সময় একইরূপ থাকে না। তাই এ গুণগুলোকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ বলা হয়েছে, তৃপ্তর লাল, নীল ও সাদা শার্ট। অর্থাৎ তৃপ্ত শার্ট পরিধানের ক্ষেত্রে কখনো লাল, কখনো নীল বা কখনো সাদা শার্ট পছন্দ করে। তার পছন্দের এ শার্টগুলো তার রুচির সাথেই পরিবর্তনশীল। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ নির্দেশিত লক্ষণটি হলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-৩ এ কোন শ্রেণির বিভেদক লক্ষণের নির্দেশ রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর