উদ্দীপকের প্রথম বাক্যে কোন বিধেয়কের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম বাক্যে বিধেয়কের প্রকারভেদ অবান্তর লক্ষণের ইঙ্গিত রয়েছে। কেননা এখানে সাইফুলের জন্ম সাল উল্লেখ করা হয়েছে। বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক, কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় • পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যেসব সম্পর্ক থাকতে পারে সেসব সম্পর্ককে বিধেয়ক বলে। পাঁচ প্রকার বিধেয়কের মধ্যে সর্বশেষ বিধেয়ক হলো অবান্তর লক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয়, জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও নয়, যেসব গুণ বা গুণাবলিকে বলা হয় অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো- ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে ব্যক্তির অস্তিত্ব, থেকে তাকে আলাদা করা যায় না তাকে বলা হয় ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। মানুষের জন্মতারিখ ব্যক্তিগত অবান্তর লক্ষণ। কেননা ব্যক্তির জন্মতারিখ ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে। উদ্দীপকের প্রথম বাকো সাইফুলের জন্ম ৫ জুলাই। এটি সাইফুলের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, যা সাইফুল থেকে আলাদা করা যায় না বা সাইফুলের ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে। সুতরাং উদ্দীপকের প্রথম বাক্য দ্বারা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের ইঙ্গিত রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম বাক্যে কোন বিধেয়কের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর