উদ্দীপকে জাহিদ সাহেবের বক্তব্যে কোন বিধেয়ক নির্দেশিত। হয়েছে? তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জাহিদ সাহেবের বক্তব্যে বিধেয়ক হিসেবে জাতি ও উপজাতি নির্দেশিত হয়েছে। কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদের সাথে উদ্দেশ্য পদের যে সম্বন্ধ তাকে বিধেয়ক বলে। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে দুটি হলো জাতি ও উপজাতি। যখন দুটি শ্রেণিবাচক পদ এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে, এদের একটির ব্যক্ত্যর্থ অন্যটির ব্যক্ত্যর্থের অন্তর্ভুক্ত এবং বেশি ব্যক্ত্যর্থযুক্ত পদটি কম ব্যক্ত্যর্থযুক্ত পদকে অন্তর্ভুক্ত করে তখন বেশি ব্যক্ত্যর্থযুক্ত পদটিকে বলা হয় উপজাতি। উদ্দীপকে জাহিদ সাহেবের বক্তব্য হলো- "সকল মানুষ হয় মরণশীল জীব।" এখানে 'মরণশীল জীব' পদটি জাতি এবং 'মানুষ' পদটি উপজাতি। কারণ মরণশীল জীবের ব্যক্ত্যর্থ মানুষ পদের ব্যক্ত্যর্থের চেয়ে বেশি। আর বেশি ব্যক্ত্যর্থযুক্ত পদ 'মরণশীল জীব' পদটি কম ব্যক্ত্যর্থযুক্ত মানুষ পদকে অন্তর্ভুক্ত করেছে। ফলে এখানে 'মরণশীল জীব' পদটি জাতি এবং 'মানুষ' পদটি উপজাতি হিসেবে নির্দেশিত হয়েছে। সুতরাং উদ্দীপকে জাহিদ সাহেবের বক্তব্যে বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে জাতি ও উপজাতি নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জাহিদ সাহেবের বক্তব্যে কোন বিধেয়ক নির্দেশিত। হয়েছে? তা ব্য…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর