দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ উল্লিখিত 'অবান্তর লক্ষণের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মাধ্যমে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর 1 লক্ষণ এবং দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর ! লক্ষণ পরিলক্ষিত হয়েছে। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষ প্রকারভেদ হলো অবান্তর লক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থ নয় বা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও নয় তাকে বলা হয় অবান্তর লক্ষণ। । অবান্তর লক্ষণের একটি প্রকারভেদ হলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তিবিশেষের মধ্যে কখনো বর্তমান, কখনো অবর্তমান তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অর্থাৎ যে অবান্তর লক্ষণ ব্যক্তির মধ্যে সাময়িকভাবে বর্তমান থাকে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ অনুযায়ী মাহফুজ আনাম হয় সাংবাদিক। বাক্যের এই সাংবাদিক গুণটি মাহফুজ আনামের মধ্যে সাময়িকভাবে বর্তমান। তাই এই গুণটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। দৃশ্যকল্প-৩ অনুযায়ী সকল পাখি হয় দ্বিপদ। এখানে সকল পদটি একটি শ্রেণিবাচক পদ আর দ্বিপদ গুণটি একটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ যে অবান্তর লক্ষণ কোনো শ্রেণির অন্তর্গত সকল ব্যক্তি বা বস্তুতে বর্তমান থাকে তাকে শ্রেণিবাচক অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। দৃশ্যকল্প-৩ এর দ্বিপদ গুণটি পাখির সাথে অবিচ্ছেদ্যভাবে ! জড়িত পাখি. শ্রেণি থেকে এ গুণটি আলাদা করা যাবে না। তাই দৃশ্যকল্প-৩ শ্রেণিবাচক অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ পরিলক্ষিত হয়েছে। ! পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ উল্লিখিত অবান্তর লক্ষণের তুলনামূলক আলোচনায় বোঝা যায় একটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং অন্যটি শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এরা পরস্পর বিপরীতধর্মী।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ উল্লিখিত 'অবান্তর লক্ষণের মধ্যে তুলনামূ…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর