দৃশ্যকল্প-২ এ নির্দেশিত গুণটি দ্বারা কোন বিধেয়কের পরিচয় পাওয়া যায়? ব্যাখ্যা কর।।
উত্তর: দৃশাকল্প-২ এ নির্দেশিত গুণটি দ্বারা বিধেয়কের প্রকারভেদ উপলক্ষণ-এর পরিচয় পাওয়া যায়। কারণ বিচক্ষণতা গুণটি বিধেয়ক হিসেবে উপলক্ষণ। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে চতুর্থটি হলো উপলক্ষণ। সাধারণত উপলক্ষণ বলতে লক্ষণ বা বিভেদক লক্ষণ থেকে নিঃসৃত কোনো অনুমিত গুণকে বোঝায়। বিভেদক লক্ষণ হলো কোনো জাতি বা শ্রেণির বিভেদ বা পৃথক করার গুণ। যে গুণ বা গুণাবলি কোনো শ্রেণিকে সমজাতীয় অন্যান্য শ্রেণি থেকে পৃথক করে, তাকে বিভেদক লক্ষণ বলে। আর উপলক্ষণ কোনো জাতি বা শ্রেণির লক্ষণ বা বিভেদক লক্ষণ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। তাই বলা যায়, সে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু পদটির জাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় সেই গুণ বা গুণাবলিকে উপলক্ষণ বলে। অর্থাৎ উপলক্ষণ কোনো শ্রেণির জাত্যর্থের অংশ না হলেও জাত্যর্থের সাথে অনিবার্যভাবে যুক্ত। উদ্দীপকের দৃশ্যকল্প-২ অনুযায়ী জুয়েল আইচ একজন বিচক্ষণ লোক ছিলেন। এখানে বিচক্ষণতা জুয়েল আইচের একটি গুণ যা তার জাত্যর্থের অংশ নয় কিন্তু জাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। অর্থাৎ বিচক্ষণ গুণটি মানুষ পদের জাত্যর্থ বুদ্ধিবৃত্তির সাথে অনিবার্যভাবে যুক্ত। অর্থাৎ মানুষ পদের জাত্যর্থ বুদ্ধিবৃত্তি থেকে নিঃসৃত হওয়ায় বিচক্ষণ গুণটি একটি উপলক্ষণ। সুতরাং দৃশ্যকল্প-২ এ নির্দেশিত গুণটি দ্বারা বিধেয়কের প্রকারভেদ হিসেবে উপলক্ষণের পরিচয় পাওয়া যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ নির্দেশিত গুণটি দ্বারা কোন বিধেয়কের পরিচয় পাওয়া যায়? …
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর