উদ্দীপকের শেষ বাক্যে যে বিধেয়কগুলো নির্দেশ করা হয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষ বাকো যে বিধেয়কগুলো নির্দেশিত হয়েছে যেগুলো হলো বিভেদক লক্ষণ এবং উপলক্ষণ। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো বিভেদক লক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো জাতি বা শ্রেণিকে সমজাতীয় অন্যান্য শ্রেণি থেকে পৃথক করে সে গুণ বা গুণাবলিকে বিভেদক লক্ষণ বলে। অর্থাৎ, বিভেদক লক্ষণ হলো বিভেদ বা পৃথক করার লক্ষণ বা গুণ। উদ্দীপকের শেষ বাক্যে প্রথমে বুদ্ধিমত্তা উল্লেখ করা হয়েছে। এখানে 'বুদ্ধিমত্তা' নামক গুণটি মানুষ শ্রেণিকে সমজাতীয় অন্যান্য শ্রেণি থেকে পৃথক করে। তাই 'বুদ্ধিমত্তা' নামক গুণটি 'মানুষ' পদের বিভেদক লক্ষণ। অর্থাৎ 'বুদ্ধিমত্তা' নামক গুণটি দ্বারা বিধেয়কের প্রকারভেদ বিভেদক লক্ষণ নির্দেশিত হয়েছে। আর যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয়; কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে অনুমিত হয় সে গুণ বা গুণাবলিকে উপলক্ষণ বলে। উদ্দীপকের শেষ বাক্যে দ্বিতীয় গুণ হিসেবে 'বিচক্ষণতা' উল্লেখ করা - হয়েছে। এখানে 'বিচক্ষণতা' গুণটি 'মানুষ' পদের জাত্যর্থের অংশ নয়; কিন্তু 'মানুষ' পদের জাত্যর্থের অংশ 'বুদ্ধিমত্তা' থেকে অনিবার্যভাবে 'বিচক্ষণতা' গুণটি অনুমিত হয়। তাই 'বিচক্ষণতা' গুণটি দ্বারা বিধেয়কের প্রকারভেদ 'উপলক্ষণ' অনুমিত হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের শেষ বাক্যে যে গুণগুলো উল্লেখ করা হয়েছে, তার মাধ্যমে বিধেয়ক হিসেবে বিভেদক লক্ষণ ও উপলক্ষণ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষ বাক্যে যে বিধেয়কগুলো নির্দেশ করা হয়েছে তার তুলনামূলক …
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর