উদ্দীপকের আলোকে 'A [গণিত] -এর সাথে 'B [গণিত] ও 'C [গণিত] -এর পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত 'A [গণিত] জাতি আর 'B [গণিত] ও 'C [গণিত] উপজাতিকে নির্দেশ করে। এদের মধ্যে অর্থাৎ 'A [গণিত] জাতির সাথে 'B [গণিত] ও 'C [গণিত] উপজাতির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হলো- ১. জাতি ও উপজাতি উভয়ই বিধেয়কের দুটি শ্রেণিবিভাগ। বিধেয়কের পাঁচটি শ্রেণিবিভাগের মধ্যে দুটি হলো জাতি ও উপজাতি। ২. জাতি ও উপজাতি উভয়ই হলো শ্রেণিবাচক পদ। জাতি বলতে আমরা কোনো শ্রেণিকে বুঝে থাকি। আবার উপজাতি বলতেও আমরা কোনো শ্রেণিকে বুঝে থাকি। তাই এই দুটিই শ্রেণিবাচক পদ। ৩. জাতি ও উপজাতি উভয়ই বিশেষ বিশেষ সদস্য আছে। অর্থাৎ জাতির অন্তর্ভুক্ত যেমন বিশেষ বিশেষ সদস্য আছে, তেমনি উপজাতির অন্তর্ভুক্তও বিশেষ বিশেষ সদস্য আছে। ৪. জাতি ও উপজাতি অস্তিত্বের দিক থেকে একে অপরের ওপর নির্ভরশীল। জাতি হতে গেলে যেমন কোনো উপজাতির জাতি হতে হয়, তেমনি উপজাতি হতে গেলে কোনো জাতির উপজাতি হতে হয়। ৫. জাতি ও উপজাতি নির্ধারিত হয় ব্যক্ত্যর্থের ভিত্তিতে। কোনো জাতির জন্য প্রয়োজন এমন একটি ব্যক্ত্যর্থপূর্ণ পদ যার মধ্যে অনেক উপজাতি আছে। আর উপজাতি হবে এমন একটি ব্যক্ত্যর্থপূর্ণ পদ, যার ব্যক্ত্যর্থ হবে জাতির একটি অংশ। সুতরাং দেখা যাচ্ছে, জাতি ও উপজাতির মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। তবে বিভিন্ন দিক দিয়ে এদের মধ্যে পার্থক্যও আছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে 'A -এর সাথে 'B ও 'C -এর পারস্পরিক সম্পর্ক বিশ্লে…
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর