দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর বক্তব্য পৃথক কেন? বিধেয়কের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে উপলক্ষণ এর দৃষ্টান্ত-২ এর মাধ্যমে অবান্তর লক্ষণ নির্দেশ করে। এই দুটি বক্তব্য বিধেয়কের প্রকারভেদের অন্তর্ভুক্ত হলেও এরা পৃথক। বিধেয়ক পাঁচ প্রকার। এর মধ্যে দুটি হলো উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ বলে। উপলক্ষণ কোনো পদের জাত্যর্থের অংশ না হলেও জাতার্থ থেকে নিঃসৃত হয়। অর্থাৎ পদটির জাত্যর্থের সাথে সম্পর্কযুক্ত। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মানুষই একমাত্র জীব যে তার নিজস্ব চিন্তাশক্তি, বিচারশক্তি দিয়ে জগতে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। বাক্যটিতে চিন্তাশক্তি ও বিচারশক্তি শব্দ দুটি মানুষের উপলক্ষণ। কারণ এ গুণগুলো মানুষের জাতার্থ বুদ্ধিবৃত্তি থেকে নিঃসৃত হয়েছে। কেনা • মানুষের বুদ্ধিবৃত্তি আছে বলেই তার বিচারশক্তি এবং চিন্তাশক্তি রয়েছে। এ গুণগুলো জাতার্থের অংশ নয়; কিন্তু জাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। তাই দৃষ্টান্ত-১ এর মাধ্যমে বিধেয়কের • প্রকারভেদ উপলক্ষণ প্রতিফলিত হয়েছে। 1 দৃষ্টান্ত-২ এর বক্তব্য হলো মানুষ বন্ধু বৎসল, রুচিশীল এবং সামাজিক জীব। উদ্দীপকে উল্লিখিত এ গুণগুলো মানুষ পদের অবান্তর লক্ষণ। কেননা এ গুণগুলো পরিবর্তনশীল মানুষের মধ্যে স্থায়িভাবে অবস্থান । করে না। অর্থাৎ যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় আবার পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও নয়, সে গুণ বা গুণাবলিকে অবান্তর লক্ষণ বলে। উদ্দীপকের বন্ধুবৎসল, রুচিশীল এবং সামাজিক জীব-এ গুণগুলো অবান্তর লক্ষণ। এগুলো মানুষ পদের জাত্যর্থ নয় এবং জাত্যর্থ থেকে নিঃসৃতও নয়। তাই দৃষ্টান্ত-২ এর বক্তব্য বিধেয়কের প্রকারভেদ হিসেবে অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে। পরিশেষে বলা যায়, উপলক্ষণ ও অবান্তর লক্ষণ বিধেয়কের প্রকারভেদ । হলেও বিধেয়কের আলোকে এদের গুণগুলো পৃথক। কেননা এদের একটি মানুষ পদের জাত্যর্থ না হলেও জাত্যর্থ থেকে নিঃসৃত অপরটি জাত্যর্থ নয় আবার জাত্যর্থ থেকে নিঃসৃত নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর বক্তব্য পৃথক কেন? বিধেয়কের আলোকে বিশ্ল…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর