উদ্দীপকে 'প্রাণী' পদটি কোন ধরনের বিধেয়ক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'প্রাণী' পদটি বিধেয়কের প্রকারভেদ 'জাতি'কে নির্দেশ করেছে। কেননা এখানে পদটির উপজাতি পরিলক্ষিত হয়, যা জাতির সাথে অন্তর্ভুক্ত। 'জাতি' একটি শ্রেণিবাচক পদ। যদি দুটি শ্রেণিবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে, ব্যক্তার্থের দিক থেকে একটি অপরটির তুলনায় ব্যাপকতর এবং ব্যাপকতর শ্রেণি অপর শ্রেণিকে অন্তর্ভুক্ত করে তবে অধিক ব্যস্তার্থযুক্ত শ্রেণিকে কম ব্যক্তার্থযুক্ত শ্রেণির জাতি বলে। অর্থাৎ নিম্নতর শ্রেণির সমন্বয়ে গঠিত উচ্চতর শ্রেণিকে বলা হয় জাতি। উদ্দীপকে 'প্রাণী' পদটিকে উচ্চতর শ্রেণি হিসেবে দেখানো হয়েছে। যার অন্তর্গত রয়েছে দ্বিপদ প্রাণী ও চতুষ্পদ প্রাণী। এ দুটি পদ প্রাণী শ্রেণির উপজাতি এবং এই উপজাতি অর্থাৎ দ্বিপদ প্রাণী ও চতুষ্পদ প্রাণীকে 'প্রাণী' জাতির অন্তর্ভুক্ত করে। কেননা এখানে 'প্রাণী' পদটির ব্যক্তার্থ দ্বিপদ ও চতুষ্পদ প্রাণীর ব্যক্ত্যর্থের চেয়ে বেশি এবং প্রাণী পদের ব্যক্ত্যর্থের চেয়ে দ্বিপদ ও চতুষ্পদ প্রাণীর ব্যক্তার্থ কম। কিন্তু প্রাণী পদটি দ্বিপদ ও চতুষ্পদ প্রাণীকে অন্তর্ভুক্ত হয়। তাই উদ্দীপকে 'প্রাণী' পদটি বিধেয়কের প্রকারভেদ হিসেবে জাতি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'প্রাণী' পদটি কোন ধরনের বিধেয়ক? ব্যাখ্যা কর।
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর