উদ্দীপক-২-এ যে দুটি বিধেয়ককে নির্দেশ করে তাদের পার্থক্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপক-২ এ মিসেস কবিতার জন্মজারিখ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং চারিত্রিক গুণাবলি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশ করে। তাদের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো- ১. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। ব্যক্তির ইচ্ছার স্বাধীনতা ছাড়াই এটি ব্যক্তির সাথে যুক্ত। পক্ষান্তরে, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত নয়। এক্ষেত্রে ব্যক্তির ইচ্ছার স্বাধীনতা থাকে। ২. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণে ব্যক্তির কোনো স্বাধীনতা থাকে না বিধায় এটি স্থায়ী। অর্থাৎ, ব্যক্তির ক্ষেত্রে এটি স্বায়ীভাবে থাকে। পক্ষান্তরে, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ অস্থায়ী। কেননা এটি ব্যক্তির ক্ষেত্রে সবসময় থাকে না। ৩. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ পরিবর্তনযোগ্য নয়। তাই কোনো ব্যক্তি ইচ্ছা করলে এটিকে পরিবর্তন করতে পারে না। 'পক্ষান্তরে, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ পরিবর্তনযোগ্য। ব্যক্তি ইচ্ছা করলে এটি পরিবর্তন করতে পারে। ৪. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ অনেকটা প্রাকৃতিক। কেননা এটি অনেকটা প্রাকৃতিকভাবেই নির্ধারিত হয়। পক্ষান্তরে, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কৃত্রিম। কেননা এটি কৃত্রিমভাবে নির্ধারিত হয়। পরিশেষে বলা যায়, ব্যক্তিগত অবিচ্ছেদ্য ও বিচ্ছেদা অবান্তর লক্ষণের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এদের • মধ্যে সম্পর্কও আছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপক-২-এ যে দুটি বিধেয়ককে নির্দেশ করে তাদের পার্থক্য আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর