উদ্দীপকে 'ফুল' পদটি কোন ধরনের বিধেয়ক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ফুল' পদটি 'জাতি' বিধেয়ককে নির্দেশ করে। দুটি পরস্পর সম্পর্কযুক্ত শ্রেণিবাচক পদের একটি যদি অপরটি অপেক্ষা ব্যস্ত্যর্থের বিবেচনায় বৃহত্তর হয় এবং বৃহত্তর পদটি অপর পদকে অন্তর্ভুক্ত করে তাহলে বৃহত্তর পদটিকে অপর পদের জাতি বলে। উদ্দীপকে ফুল, গোলাপ ও সূর্যমুখী শ্রেণিবাচক পদগুলোকে ব্যক্ত্যর্থের বিবেচনায় বড় থেকে ছোট বা ছোট থেকে বড় আকারে সাজানোর পর দেখা যাচ্ছে, 'ফুল' পদটির ব্যক্ত্যর্থ তুলনামূলকভাবে গোলাপ ও সূর্যমুখী থেকে বেশি এবং এই বৃহত্তর 'ফুল' পদটি ক্ষুদ্রতর 'গোলাপ' ও 'সূর্যমুখী' পদ দুটিকে অন্তর্ভুক্ত করে। সুতরাং 'ফুল' পদটি একটি 'জাতি' বিধেয়ক।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ফুল' পদটি কোন ধরনের বিধেয়ক? ব্যাখ্যা কর।
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর