উদ্দীপকে 'আইনস্টাইন'-এর মাধ্যমে প্রকাশিত বিধেয়কসমূহের পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আইনস্টাইনের 'জন্মসাল' হলো 'ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ' এবং 'বেহালা বাজানো' গুণটি হলো 'ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ'। এখানে 'জন্মসাল' অপরিবর্তনীয় গুণ। ফলে এটি ব্যক্তির সাথে অবিচ্ছেদ্য। কিন্তু 'বেহালা বাজানো' গুণটি পরিবর্তনযোগ্য'। এটি ব্যক্তির সাথে বিচ্ছেদ্য। বিধেয়কসমূহের পার্থক্য নিচে দেওয়া হলো- ১. যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তিবিশেষের বেলায় সর্বদাই উপস্থিত এবং যাকে কোনোক্রমেই পরিবর্তন করা যায় না তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অপরদিক; যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তিবিশেষের বেলায় সর্বদাই উপস্থিত থাকে না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। ২. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির স্থায়ী গুণ। অপরদিকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্থায়ী গুণ। ৩. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তিগত সার্বিক গুণ। কিন্তু ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তিগত আপেক্ষিক গুণ। ৪. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্তিত্বের সাথে জড়িত। অন্যদিকে, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্তিত্বের সাথে জড়িত নয়
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'আইনস্টাইন'-এর মাধ্যমে প্রকাশিত বিধেয়কসমূহের পার্থক্য বিশ্…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর