উদ্দীপকে 'কাজী নজরুল ইসলামের' চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে। কোন প্রকারের বিধেয়কটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কাজী নজরুল ইসলামের চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে • উপলক্ষণ বিধেয়টি প্রকাশিত হয়েছে। উদ্দীপকে কাজী নজরুল • ইসলামকে বিচক্ষণ, বিচারবোধসম্পন্ন ও যুক্তি প্রদানের ক্ষমতার অধিকারী বলা হয়েছে। এখানে বিচক্ষণ, বিচারবোধসম্পন্ন ও যুক্তি - প্রদানের ক্ষমতা গুণগুলো কাজী নজরুল ইসলামের জাত্যর্থ নয় এবং - জাত্যর্থের অংশও নয়। কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। আর এরূপ গুণকে উপলক্ষণ বলে। আরও নির্দিষ্ট করে বললে মানুষ হিসেবে কাজী নজরুল ইসলামের জাত্যর্থ 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি।' এর মধ্যে বুদ্ধিবৃত্তি থেকে গুণ তিনটি অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। আমরা জানি, যে গুণ জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উক্ত পদের উপলক্ষণ বলে। সুতরাং বোঝা যায়, উদ্দীপকে বিচক্ষণ, বিচারবোধসম্পন্ন ও যুক্তি প্রদানের ক্ষমতা গুণ তিনটি উপলক্ষণ বিধেয়ক।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'কাজী নজরুল ইসলামের' চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে। কোন প্…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর