উদ্দীপকে 'বুদ্ধিজীবী ও বিচারশক্তি' শব্দ দ্বারা যে বিধেয়কের উল্লেখ পেয়েছ তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বুদ্ধিজীবী ও বিচারশক্তি দ্বারা বিধেয়ক হিসেবে উপলক্ষণ নির্দেশিত হয়েছে।নিচে তা বিশ্লেষণ করা হলো-দুটি মানুষ পদের জাত্যর্থ বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে পাওয়া যায়।বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো উপলক্ষণ। এই প্রকার বিধেয়ক কোনো পদের জাত্যর্থের অংশ নয়। তবে কোনো পদের জাত্যর্থ থেকে অনিবার্যভাবে পাওয়া যায়। তাই বলা যায়, যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে পাওয়া যায় সে গুণ বা গুণাবলিকে বিধেয়ক হিসেবে উপলক্ষণ বলে। তাই উপলক্ষণ হলো জাত্যর্থ থেকে নিঃসৃত কোনো গুণ। উদ্দীপকের 'বুদ্ধিজীবী ও বিচারশক্তি' শব্দ দুটি বিধেয়ক হিসেবে উপলক্ষণ। কেননা এই গুণ দুটি 'মানুষ' পদের জাত্যর্থের অংশ 'বুদ্ধিবৃত্তি' থেকে অনিবার্যভাবে পাওয়া যায়। যেহেতু গুণ দুটি জাত্যর্থ থেকে অনিবার্যভাবে পাওয়া যায়, তাই গুণ দুটি বিধেয়ক হিসেবে উপলক্ষণ। উপলক্ষণকেও বিভিন্ন দিক থেকে শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। বিধেয়কসংক্রান্ত আলোচনায় উপলক্ষণ গুরুত্বপূর্ণ। উপলক্ষণের মাধ্যমে জাত্যর্থ সংশ্লিষ্ট অন্যান্য গুণ সম্পর্কে জানা যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'বুদ্ধিজীবী ও বিচারশক্তি' শব্দ দ্বারা যে বিধেয়কের উল্লেখ প…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর