দৃশ্য-২ কোন অবান্তর লক্ষণকে নির্দেশ করে?
উত্তর: দৃশ্য-২ এর মাধ্যমে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকের দৃশ্য-২ যেসব গুণের উল্লেখ করা হয়েছে, সেগুলো কোনো শ্রেণির ক্ষেত্রে কোনো কোনো সময় উপস্থিত থাকে আবার কোনো কোনো সময় উপস্থিত থাকে না। বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক। বিধেয়ককে বিভিন্ন দিক থেকে শ্রেণিবিভাগ করা হয়ে থাকে যার মধ্যে একটি হলো অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয়; আবার পদটির জাত্যর্থ থেকে নিঃসৃতও নয় সে গুণ বা গুণাবলিকে অবান্তর লক্ষণ বলে। আর যে অবান্তর লক্ষণ কোনো শ্রেণির ক্ষেত্রে কোনো কোনো সময় উপস্থিত থাকে এবং কোনো কোনো সময় উপস্থিত থাকে না তাকে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে।তেমনি উদ্দীপকের দৃশ্য-২ এ ফর্সা, কালো এ দুটি বিষয় উপস্থাপন করা হয়েছে। এখানে ফর্সা এবং কালো মানুষ শ্রেণির ক্ষেত্রে সবসময় সমানভাবে বিদ্যমান থাকে না। এ গুণগুলো কোনো কোনো সময় মানুষ শ্রেণির ক্ষেত্রে উপস্থিত থাকতে পারে; আবার কোনো কোনো সময় উপস্থিত নাও থাকতে পারে। তাই 'দৃশ্য- ২ এর গুণগুলো দ্বারা শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্য-২ কোন অবান্তর লক্ষণকে নির্দেশ করে?
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর