ছক 'ক' এবং 'খ' দ্বারা নির্দেশিত বিধেয়ক দুটির পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
উত্তর: ছক ক এ 'বই' দ্বারা 'জাতি' বিধেয়ক এবং 'খ' এ কবিতা, গল্প ও উপন্যাস দ্বারা 'উপজাতি' বিধেয়ক নির্দেশিত হয়েছে। জাতি এবং উপজাতি উভয়ই শ্রেণিবাচক পদ। জাতি একটি বৃহত্তর শ্রেণি এবং উপজাতি বৃহত্তর শ্রেণির অন্তর্ভুক্ত একটি ক্ষুদ্রতর শ্রেণি। কোনো শ্রেণিকে জাতি বলার অর্থ হলো তা অন্য কোনো উপজাতির তুলনায় জাতি। আর কোনো শ্রেণিকে উপজাতি বলার অর্থ হলো তা অন্য কোনো জাতির তুলনায় উপজাতি। জাতি ও উপজাতি উভয়ই সাপেক্ষ পদ। এদের একটিকে বাদ দিয়ে অপরটির কোনোই অর্থ হয় না। জাতি ছাড়া কোনো পদই উপজাতিরূপে এবং উপজাতি ছাড়া কোনো পদই জাতিরূপে পরিচিত নয়। কোনো শ্রেণিকে জাতি বলার অর্থ এই নয় যে, তা সব ক্ষেত্রে জাতি বলে বিবেচিত হবে। আবার কোনো শ্রেণিকে উপজাতি বলার অর্থ এই নয় যে, তা সব ক্ষেত্রে উপজাতি বলে বিবেচিত হবে। কাজেই একই শ্রেণিবাচক পদ কোনো সময় জাতি আবার কোনো সময় উপজাতিরূপে আবির্ভূত হতে পারে। ব্যস্তার্থের বিবেচনায় জাতি উপজাতিকে অন্তর্ভুক্ত করে এবং জাত্যর্থের বিবেচনায় উপজাতি জাতিকে অন্তর্ভুক্ত করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছক 'ক' এবং 'খ' দ্বারা নির্দেশিত বিধেয়ক দুটির পারস্পরিক সম্পর্ক আলোচ…
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর