উদ্দীপক-১ এ 'বৃদ্ধিবৃত্তি' দ্বারা যে বিধেয়কের নির্দেশ করে তার ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপক-১ এ 'বুদ্ধিবৃত্তি' দ্বারা লক্ষণ বা বিভেদক লক্ষণ বিধেয়কের নির্দেশ করে। "যে গুণ বা গুণাবলি একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক করে সেই গুণ বা গুণাবলিকে লক্ষণ বলে।" লক্ষণ সবসময়ই কোনো পদের জাত্যর্থ বা তার অংশবিশেষ। উদ্দীপকে 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী' এই যুক্তিবাক্যে 'মানুষ' পদটি 'জীব' জাতির অন্তর্ভুক্ত। মানুষ ছাড়াও গরু, ছাগল, বাঘ, মহিষ প্রভৃতি অর্থাৎ যাদের জীবন আছে তারাই জীব জাতির অন্তর্ভুক্ত। মানুষকে তার সমজাতীয় এসব উপজাতি থেকে পৃথক করেছে 'বুদ্ধিবৃত্তি' গুণটি। ফলে 'বুদ্ধিবৃত্তি' গ্রুপটি মানুষ পদের লক্ষণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপক-১ এ 'বৃদ্ধিবৃত্তি' দ্বারা যে বিধেয়কের নির্দেশ করে তার ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর