দৃশ্যকল্প-২ এ কোন ধরনের বিধেয়ক প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ হলো- ড. আমিনুল ইসলাম একজন জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি। এখানে গুরুত্বপূর্ণ শব্দ দুটি হলো 'জ্ঞানী' ও 'বিচক্ষণ'। এই গুণ দুটি আমিনুলের জাত্যর্থ নয় এবং জাত্যর্থের অংশও নয়। কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। আর এরূপ গুণকে উপলক্ষণ বলে। আরও নির্দিষ্ট করে বললে মানুষ হিসেবে আমিনুলের জাত্যর্থ 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি।' এই বুদ্ধিবৃত্তি থেকে জ্ঞানী ও বিচক্ষণ গুণ দুটি অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। "যে গুণ জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকে উক্ত পদের উপলক্ষণ বলে।" সুতরাং বুঝা যায় যে, দৃশ্যকল্প-২ এ জ্ঞানী ও বিচক্ষণ গুণ দুটি উপলক্ষণ বিধেয়ক।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন ধরনের বিধেয়ক প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর