দৃষ্টান্ত-৩ এ কোন ধরনের বিধেয়ক রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-৩ এর মাধ্যমে বিধেয়কের প্রকারভেদ লক্ষণ বা বিভেদক লক্ষণকে নির্দেশ করে। কেননা এখানে যে গুণের উল্লেখ রয়েছে তার সাথে বিভেদক লক্ষণের সাদৃশ্য রয়েছে। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে বিভেদক লক্ষণ একটি। যে গুণ বা গুণাবলি একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অন্যান্য উপজাতি থেকে পৃথক করে সেই গুণ বা গুণাবলিকে ওই জাতির লক্ষণ বা বিভেদক লক্ষণ বলে। এটি এমন একটি গুণ, যা কোনো জাতি বা শ্রেণিকে পৃথক করার ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা পালন করে। উদ্দীপকের দৃষ্টান্ত-৩ এর বাক্যটি হলো- "সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন।" রাক্যটিতে বুদ্ধিবৃত্তিসম্পন্ন গুণটি একটি বিভেদক লক্ষণ। কারণ এই বুদ্ধিবৃত্তি গুণ মানুষ জাতিকে অন্যান্য উপজাতি থেকে পৃথক করেছে। 'বুদ্ধিবৃত্তি' গুণটি জীব জাতির অন্তর্ভুক্ত অন্যান্য উপজাতি থেকে মানুষকে পৃথক করেছে। তাই বুদ্ধিবৃত্তি গুণটি মানুষ পদের বিভেদক লক্ষণ। সুতরাং উদ্দীপকে উল্লিখিত দৃষ্টান্ত-৩ এর বাক্যটিতে বিধেয়েকের প্রকারভেদ বিভেদক লক্ষণ রয়েছে ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-৩ এ কোন ধরনের বিধেয়ক রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর