উদ্দীপকের প্রথম বাক্যে যে দুটি বিধেয়কের প্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম বাক্যে বিধেয়ক হিসেবে জাতি ও উপজাতি নির্দেশিত হয়েছে । কেননা এখানে ভাইরাসকে জীবাণু শ্রেণির অন্তর্ভুক্ত করা হয়েছে। বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক। কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে যেসব সম্পর্ক থাকতে পারে সেসব সম্পর্ককে বিধেয়ক বলে । বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে দুটি হলো জাতি ও উপজাতি। দুটি শ্রেণিবাচক পদ যখন এমনভাবে সম্পর্কিত থাকে যে এদের একটির ব্যক্ত্যর্থ-অন্যটির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি এবং বেশি ব্যক্ত্যর্থযুক্ত পদটি কম ব্যক্ত্যর্থযুক্ত পদটিকে অন্তর্ভুক্ত করে তখন বেশি ব্যক্ত্যর্থযুক্ত পদটিকে বলা হয় জাতি । আর কম ব্যক্ত্যর্থযুক্ত পদটিকে বলা হয় উপজাতি। জাতি ও উপজাতি উভয়ই শ্রেণিবাচক পদ। কেননা জাতি বলতে যেমন কোনো একটি শ্রেণিকে বোঝায় তেমনি উপজাতি বলতেও একটি জাতি ও উপজাতি উভয়ই ব্যক্ত্যর্থযুক্ত পদ। তবে জাতির ব্যক্ত্যর্থ উপজাতির ব্যক্ত্যর্থের তুলনায় অনেক বেশি। এছাড়া জাতি ও উপজাতির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। কেননা জাতি হতে গেলে আঘোণকে বোঝায় । উপজাতি থাকতে হয় এবং উপজাতি হতে গেলে কোনো না কোনো জাতির অন্তর্ভুক্ত হতে হয়। তাই জাতি ও উপজাতি উভয়ই সাপেক্ষ। উদ্দীপকের প্রথম বাক্যে উপস্থাপন করা হয়েছে যে, 'ভাইরাস হয় এক প্রকার জীবাণু'। এখানে 'ভাইরাস' শ্রেণিকে 'জীবাণু' জাতির অন্তর্ভুক্ত করে প্রকাশ করা হয়েছে। তাই এখানে বিধেয়ক হিসেবে জাতি ও উপজাতি নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম বাক্যে যে দুটি বিধেয়কের প্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর