উদ্দীপকে রাইয়্যান এর প্রথম অংশের গুণাবলি জন্মতারিখ, জন্মস্থান 'ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এবং দ্বিতীয় অংশের গুণাবলি- চমৎকার গান করা, ছবি আঁকা ও সাহিত্য চর্চা করা এগুলো 'ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ'। নিচে রাইয়্যানের গুণাবলী বিশ্লেষণ করা হলো- যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তিবিশেষের বেলায় সর্বদাই উপস্থিত এবং যাকে কোনক্রমেই পরিবর্তন করা যায় না তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অপরদিক, যে অবান্তর লক্ষণ কোনো - ব্যক্তিবিশেষের বেলায় সর্বদাই উপস্থিত থাকে না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। রাইয়্যানের জন্মতারিখ ও জন্মসাল কখনোই পরিবর্তন বা বিচ্ছেদ করা যাবে না। এজন্যই এগুলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অন্যদিকে চমৎকার গান করা, ছবি আঁকা ও সাহিত্য চর্চা করা পুপগুলো কোনো ব্যক্তির বেলায় সবসময় একই রূপ থাকে না। এগুলো পরিবর্তিত হতে পারে। এজন্যই এগুলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির স্থায়ী গুণ। অপরদিকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্থায়ী গুণ।