উদ্দীপকের 'মানবাধিকারকর্মী' গুণটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর ! লক্ষণ, 'চিন্তাশীল' গুণটি উপলক্ষণ এবং 'সদা হাস্যপ্রিয়' গুণটি জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বিধেয়ককে নির্দেশ করে। 'যে • অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই উপস্থিত থাকে ! না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে।' অর্থাৎ এ গুণগুলো পরিবর্তনশীল গুণ। যেমন- ব্যক্তির পোশাক, আচার-ব্যবহার, পেশা, রুচি, শখ ইত্যাদি । হলো ব্যক্তির বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে 'মানবাধিকারকর্মী' ! গুণটি ব্যক্তির পেশাকে নির্দেশ করে। আর 'যে গুণ জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকে উপলক্ষণ বলে।' যেমন 'চিন্তাশীল' গুণটি মানুষের বুদ্ধিবৃত্তি নামক জাত্যর্থ থেকে নিঃসৃত হয়েছে। 'যে অবান্তর লক্ষণ কোনো জাতির অন্তর্গত সকলের ! ক্ষেত্রে বর্তমান নয় তাকে জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে।' এ ধরনের গুণ জাতির ক্ষেত্রে সকলের মধ্যে উপস্থিত থাকে না। জাতির অধীনস্থ অংশবিশেষের মধ্যে উপস্থিত থাকতে দেখা যায়। যেমন 1 'সদা হাস্যপ্রিয়' গুণটি সকল মানুষের মধ্যে থাকে না।