বিধেয় ও বিধেয়কের মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান?
উত্তর: বিধেয় ও বিধেয়কের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য বিদ্যমান। যেমন- ১. কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই বিধেয়। আর কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্যের সাথে বিধেয়ের যে সম্পর্ক তাই বিধেয়ক। ২. বিধেয় একটি পদ; কিন্তু বিধেয়ক কোনো পদ নয়। বিধেয়ক একটি সম্পর্কের নাম। ৩. বিধেয় বিভিন্ন প্রকারের হতে পারে; কিন্তু বিধেয়ক পাঁচ প্রকার। ৪. সদর্থক ও নঞর্থক যেকোনো বাক্যে বিধেয় থাকে; কিন্তু বিধেয়ক শুধু সদর্থক বাক্যের ক্ষেত্রে থাকে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
বিধেয় ও বিধেয়কের মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান?
উত্তর