শেয়ারFacebookWhatsApp

বিধেয় ও বিধেয়ক এক নয় কেন?

উত্তর: বিধেয় ও বিধেয়ক এক নয়। কারণ বিধেয় হচ্ছে যুক্তিবাক্যের একটি পদের নাম। কিন্তু বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে বিদ্যমান একটি সম্পর্কের নাম। বিধেয় এক বা একাধিক শব্দ দ্বারা গঠিত হয়। আর বিধেয়ক কোনো পদ নয় বলে কোনো শব্দ বা শব্দসমষ্টি দ্বারা গঠিত নয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

বিধেয় ও বিধেয়ক এক নয় কেন?

উদ্দীপক

উদ্দীপক-১: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। উদ্দীপক-২: ড. জি. সি. দেব ১৯০৭ খ্রি. ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দয়ালু, দানবীর ও পরোপকারী।

Dinajpur · 2024

উত্তর

বিধেয়ক পাঁচ (৫) প্রকার।

উত্তর

বিধেয় ও বিধেয়ক এক নয়। কারণ বিধেয় হচ্ছে যুক্তিবাক্যের একটি পদের নাম। কিন্তু বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে বিদ্যমান একটি সম্পর্কের নাম। বিধেয় এক বা একাধিক শব্দ দ্বারা গঠিত হয়। আর বিধেয়ক কোনো পদ নয় বলে কোনো শব্দ বা শব্দসমষ্টি দ্বারা গঠিত নয়।

উত্তর

উদ্দীপক-১ এ 'বুদ্ধিবৃত্তি' দ্বারা লক্ষণ বা বিভেদক লক্ষণ বিধেয়কের নির্দেশ করে। "যে গুণ বা গুণাবলি একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক করে সেই গুণ বা গুণাবলিকে লক্ষণ বলে।" লক্ষণ সবসময়ই কোনো পদের জাত্যর্থ বা তার অংশবিশেষ। উদ্দীপকে 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী' এই যুক্তিবাক্যে 'মানুষ' পদটি 'জীব' জাতির অন্তর্ভুক্ত। মানুষ ছাড়াও গরু, ছাগল, বাঘ, মহিষ প্রভৃতি অর্থাৎ যাদের জীবন আছে তারাই জীব জাতির অন্তর্ভুক্ত। মানুষকে তার সমজাতীয় এসব উপজাতি থেকে পৃথক করেছে 'বুদ্ধিবৃত্তি' গুণটি। ফলে 'বুদ্ধিবৃত্তি' গ্রুপটি মানুষ পদের লক্ষণ।

উত্তর

উদ্দীপক-২ এ ড. জি. সি. দেব-এর জন্মসাল ও জন্মতারিখ উল্লেখ করার মাধ্যমে 'ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং দয়ালু, দানবীর ও পরোপকারী গুণগুলোর মাধ্যমে 'ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ' নির্দেশিত হয়েছে। নিম্নে বিশ্লেষণ করা হলো- "যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই উপস্থিত এবং যাকে কোনোক্রমেই পরিবর্তন করা যায় না তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অপরদিকে, যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই উপস্থিত থাকে না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। ড. জি. সি. দেব-এর জন্মতারিখ ও জন্মসাল কখনই পরিবর্তন বা বিচ্ছেদ করা যাবে না। এজন্যই এগুলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অন্যদিকে দয়ালু, দানবীর ও পরোপকারী গুণগুলো কোনো ব্যক্তির বেলায় সবসময় একই রূপ থাকে না। এগুলো পরিবর্তিত হতে পারে। এজন্যই এগুলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির স্থায়ী গুণ। অপরদিকে, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্থায়ী গুণ।
HSCLogic 1st PaperDinajpur 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।