শেয়ারFacebookWhatsApp

বিধেয়ক কাকে বলে?

উত্তর: জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট কোনো সমর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যেসব সম্পর্ক থাকতে পারে, সেসব সম্পর্ককে বিধেয়ক বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

বিধেয়ক কাকে বলে?

উদ্দীপক

দৃশ্য-১: প্রাণী মানুষ, গরু, ছাগলসহ অনেক জীবকে অন্তর্ভুক্ত করে।দৃশ্য-২: ফর্সা, কালো ইত্যাদি।

Dhaka · 2023

উত্তর

জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট কোনো সমর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যেসব সম্পর্ক থাকতে পারে, সেসব সম্পর্ককে বিধেয়ক বলে।

উত্তর

যে শ্রেণির ব্যক্ত্যর্থ সবচেয়ে বেশি এবং যাকে অন্য কোনো শ্রেণির অন্তর্গত করা যায় না, তাকে বৃহত্তম জাতি বা পরতম জাতি বলা হয়। দ্রব্য পদটিকে অন্য কোনো শ্রেণির অন্তর্গত করা যায় না বিধায় দ্রব্যকে পরতম জাতি বলা হয়।

উত্তর

দৃশ্য-২ এর মাধ্যমে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকের দৃশ্য-২ যেসব গুণের উল্লেখ করা হয়েছে, সেগুলো কোনো শ্রেণির ক্ষেত্রে কোনো কোনো সময় উপস্থিত থাকে আবার কোনো কোনো সময় উপস্থিত থাকে না। বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক। বিধেয়ককে বিভিন্ন দিক থেকে শ্রেণিবিভাগ করা হয়ে থাকে যার মধ্যে একটি হলো অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয়; আবার পদটির জাত্যর্থ থেকে নিঃসৃতও নয় সে গুণ বা গুণাবলিকে অবান্তর লক্ষণ বলে। আর যে অবান্তর লক্ষণ কোনো শ্রেণির ক্ষেত্রে কোনো কোনো সময় উপস্থিত থাকে এবং কোনো কোনো সময় উপস্থিত থাকে না তাকে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে।তেমনি উদ্দীপকের দৃশ্য-২ এ ফর্সা, কালো এ দুটি বিষয় উপস্থাপন করা হয়েছে। এখানে ফর্সা এবং কালো মানুষ শ্রেণির ক্ষেত্রে সবসময় সমানভাবে বিদ্যমান থাকে না। এ গুণগুলো কোনো কোনো সময় মানুষ শ্রেণির ক্ষেত্রে উপস্থিত থাকতে পারে; আবার কোনো কোনো সময় উপস্থিত নাও থাকতে পারে। তাই 'দৃশ্য- ২ এর গুণগুলো দ্বারা শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্য-১ এ বিধেয়ক হিসেবে জাতি ও উপজাতির নির্দেশ করা হয়েছে। জাতি ও উপজাতির মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। নিচে তাদের সম্পর্ক বিশ্লেষণ করা হলো-বিধেয়কের প্রকারগুলোর মধ্যে দুটি হলো জাতি ও উপজাতি। জাতি ও উপজাতির ক্ষেত্রে শ্রেণিবাচক পদ প্রযোজ্য। দুটি শ্রেণিবাচক পদ যখন এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে, এদের একটির ব্যক্ত্যর্থ অন্যটির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি এবং বেশি ব্যক্ত্যর্থপূর্ণ পদটি কম ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে অন্তর্ভুক্ত করে তখন বেশি ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে বলা হয় জাতি। আর কম ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে বলা হয় উপজাতি। উদ্দীপকের দৃশ্য-১ এ উপস্থাপন করা হয়েছে যে, প্রাণী মানুষ, গরু, ছাগলসহ অনেক জীবকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ মানুষ, গরু, ছাগলসহ সমজাতীয় অন্যান্য উপজাতি 'প্রাণী' জাতির অন্তর্ভুক্ত। তাই এখানে জাতি ও উপজাতি নির্দেশ করা হয়েছে। জাতি ও উপজাতির প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায়, জাতি ও উপজাতি উভয়ই বিধেয়কের দুটি প্রকারভেদ। জাতি ও উপজাতি উভয়ই শ্রেণিবাচক পদ। জাতি যেমন একটি শ্রেণি, তেমনি উপজাতিও একটি শ্রেণি। আর জাতি ও উপজাতি উভয়ই সাপেক্ষ পদ। কেননা জাতি হতে গেলে উপজাতি থাকতে হয়। আর উপজাতি হতে হলে কোনো না কোনো জাতির অন্তর্ভুক্ত হতে হয়। তাই জাতি ও উপজাতি সাপেক্ষভাবে যুক্ত।
HSCLogic 1st PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।