উদ্দীপকের A তে সকল থেকে কিছু দ্বারা অবরোহ অনুমান এবং B তে কিছু থেকে সকলে দ্বারা আরোহ অনুমানকে নির্দেশ করেছে। অনুমান দুটির পার্থক্য নিচে মূল্যায়ন করা হলো-১. যে অনুমানের সিদ্ধান্তটি কোনোক্রমেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। অপরদিকে, যে অনুমানের সিদ্ধান্ত সবসময়ই আশ্রয়বাক্যগুলো থেকে বেশি ব্যাপক তাকে আরোহ অনুমান বলে।২.অবরোহ অনুমানে সার্বিক দৃষ্টান্তের ভিত্তিতে বিশেষ বা কম ব্যাপক সিদ্ধান্ত গঠন করা হয়। অপরদিকে, আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গঠন করা হয়।• অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনোক্রমেই আশ্রয়বাক্য থেকে বেশি ৩. ব্যাপক হতে পারে না। কিন্তু সমান হতে পারে। অপরদিকে, আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে।৪. অবরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো সত্য বলে ধরে নেওয়া হয়। তাদের বাস্তব সত্যতা যাচাই করা হয় না। অন্যদিকে, আরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো নিশ্চিতভাবে সত্য। কারণ বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা সেগুলো সংগ্রহ করি।৫. অবরোহ অনুমানের লক্ষ্য হলো আকারগত সত্যতা অর্জন করা। কিন্তু আরোহ অনুমানের লক্ষ্য আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা অর্জন করা।৬. অবরোহ অনুমানের গতি নিম্নমুখী। কিন্তু আরোহ অনুমানে গতি ঊর্ধ্বমুখী।