শেয়ারFacebookWhatsApp

বিভেদক লক্ষণ বলতে কী বোঝায়?

উত্তর: বিভেদক লক্ষণ বলতে কোনো জাতি বা শ্রেণির অপরিহার্য গুণকে বোঝায়। অর্থাৎ, বিভেদক লক্ষণ হলো কোনো জাতি বা শ্রেণির এমন গুণ যা সংশ্লিষ্ট জাতি বা শ্রেণিকে সমজাতীয় অন্যান্য জাতি বা শ্রেণি থেকে পৃথক করে। তাই বিভেদক লক্ষণের মাধ্যমে কোনো শ্রেণির সারসত্তা প্রকাশ পায়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

বিভেদক লক্ষণ বলতে কী বোঝায়?

উদ্দীপক

উদাহরণ-১: মানুষ হয় চিন্তাশীল বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। উদাহরণ-২: শামীমা সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। উদাহরণ-৩: বাংলাদেশিরা হয় সাহসী।

Chittagong · 2025

উত্তর

যে শ্রেণির ব্যক্ত্যর্থ সবচেয়ে বেশি এবং যে শ্রেণিকে সর্বাধিক ব্যক্ত্যর্থের কারণে অন্য কোনো শ্রেণির অন্তর্ভুক্ত করা যায় না তাকে পরমতম বা বৃহত্তম জাতি বলা হয়।

উত্তর

বিভেদক লক্ষণ বলতে কোনো জাতি বা শ্রেণির অপরিহার্য গুণকে বোঝায়। অর্থাৎ, বিভেদক লক্ষণ হলো কোনো জাতি বা শ্রেণির এমন গুণ যা সংশ্লিষ্ট জাতি বা শ্রেণিকে সমজাতীয় অন্যান্য জাতি বা শ্রেণি থেকে পৃথক করে। তাই বিভেদক লক্ষণের মাধ্যমে কোনো শ্রেণির সারসত্তা প্রকাশ পায়।

উত্তর

উদাহরণ-১ এ রেখাঙ্কিত অংশ দ্বারা বিধেয়কের প্রকারভেদ উপলক্ষণের পরিচয় পাওয়া যায়। কারণ চিন্তাশীল গুণটি বিধেয়ক হিসেবে উপলক্ষণ। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে চতুর্থটি হলো উপলক্ষণ। উপলক্ষণ কোনো জাতি বা শ্রেণির লক্ষণ বা বিভেদক লক্ষণ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। তাই বলা যায়, যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় সেই গুণ বা গুণাবলিকে উপলক্ষণ বলে। অর্থাৎ উপলক্ষণ কোনো শ্রেণির জাত্যর্থের অংশ না হলেও জাত্যর্থের সাথে অনিবার্যভাবে যুক্ত। উদ্দীপকের উদাহরণ-১ অনুযায়ী, "মানুষ হয় চিন্তাশীল বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী।" এখানে চিন্তাশীল মানুষের একটি গুণ যা তার জাত্যর্থের অংশ নয় কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। অর্থাৎ চিন্তাশীল গুণটি মানুষ পদের জাত্যর্থ বুদ্ধিবৃত্তির সাথে অনিবার্যভাবে যুক্ত। অর্থাৎ মানুষ পদের জাত্যর্থ বুদ্ধিবৃত্তি থেকে নিঃসৃত হওয়ায় চিন্তাশীল গুণটি একটি উপলক্ষণ। সুতরাং উদাহরণ-১ এর রেখাঙ্কিত অংশ দ্বারা বিধেয়কের প্রকারভেদ হিসেবে উপলক্ষণের পরিচয় প্রকাশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের উদাহরণ-২ এ উল্লিখিত শামীমার 'জন্মস্থান' হলো 'ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ' এবং উদাহরণ-৩ এ উল্লিখিত 'সাহসী' গুণটি হলো 'শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ'। এখানে 'জন্মস্থান' অপরিবর্তনীয় গুণ। ফলে এটি ব্যক্তির সাথে অবিচ্ছেদ্য। কিন্তু 'সাহসী' গুণটি পরিবর্তনযোগ্য। এটি শ্রেণির সাথে বিচ্ছেদ্য। বিধেয়কসমূহের পার্থক্য নিচে দেওয়া হলো- ১.. যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তিবিশেষের বেলায় সর্বদাই উপস্থিত এবং যাকে কোনোক্রমেই পরিবর্তন করা যায় না তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অপরদিক, যে অবান্তর লক্ষণ 'কোনো শ্রেণিবিশেষের বেলায় সর্বদাই উপস্থিত থাকে না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাকে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। ২. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির স্থায়ী গুণ। অপরদিকে, শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ শ্রেণির অস্থায়ী গুণ। ৩. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তিগত সার্বিক গুণ। কিন্তু শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ শ্রেণিগত আপেক্ষিক গুণ। ৪. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্তিত্বের সাথে জড়িত। অন্যদিকে, শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ শ্রেণির অস্তিত্বের সাথে জড়িত নয়।
HSCLogic 1st PaperChittagong 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।