শেয়ারFacebookWhatsApp

বিধেয়ক কী?

উত্তর: শ্রেণিবাচক পদবিশিষ্ট কোনো সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যেসব সম্পর্ক বহন করে সেসব সম্পর্ককে বিধেয়ক বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

বিধেয়ক কী?

উদ্দীপক

দৃষ্টান্ত-১ : সকল হাতি হয় প্রাণী। দৃষ্টান্ত-২ : সকল কাক হয় কালো। দৃষ্টান্ত-৩: কিছু পাখি হয় সুকণ্ঠি।

Sylhet · 2025

উত্তর

শ্রেণিবাচক পদবিশিষ্ট কোনো সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যেসব সম্পর্ক বহন করে সেসব সম্পর্ককে বিধেয়ক বলে।

উত্তর

বিধেয় ও বিধেয়ক এক নয়। কারণ বিধেয় হচ্ছে যুক্তিবাক্যের একটি পদের নাম। কিন্তু বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে বিদ্যমান একটি সম্পর্কের নাম। বিধেয় এক বা একাধিক শব্দ দ্বারা গঠিত হয়। আর বিধেয়ক কোনো পদ নয় বলে কোনো শব্দ বা শব্দসমষ্টি দ্বারা গঠিত নয়। বিধেয় সদর্থক ও নঞর্থক উভয় যুক্তিবাক্যেই থাকে। কিন্তু বিধেয়ক শুধুমাত্র সদর্থক যুক্তিবাক্যে থাকে।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বিধেয়ক হিসেবে জাতি ও উপজাতির সম্পর্কের প্রকাশ ঘটেছে। কেননা এখানে প্রাণী জাতি এবং সকল হাতি উপজাতি। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে দুটি হলো জাতি ও উপজাতি। দুটি শ্রেণিবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে, এদের একটির ব্যক্ত্যর্থ অন্যটির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি এবং বেশি ব্যক্ত্যর্থযুক্ত পদটি কম ব্যক্ত্যর্থযুক্ত পদটিকে অন্তর্ভুক্ত করে তখন বেশি ব্যক্ত্যর্থযুক্ত পদটিকে বলা হয় জাতি। আর কম ব্যক্ত্যর্থযুক্ত পদটিকে বলা হয় উপজাতি। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ 'সকল হাতি হয় প্রাণী'। এখানে সকল হাতি উপজাতিটি প্রাণী জাতির অন্তর্ভুক্ত। তাই উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে জাতি ও উপজাতি নির্দেশিত হয়েছে। বিধেয়কের প্রকারভেদ। হিসেবে জাতি ও উপজাতি উভয়ই শ্রেণিবাচক পদ। জাতি একটি বৃহত্তর শ্রেণি এবং উপজাতি বৃহত্তর শ্রেণির অন্তর্গত একটি ক্ষুদ্রতর শ্রেণি। ব্যক্ত্যর্থের দিক থেকে জাতি উপজাতিকে অন্তর্ভুক্ত করে আর জাত্যর্থের দিক থেকে উপজাতি জাতিকে অন্তর্ভুক্ত করে। জাতি ও উপজাতি উভয়ই সাপেক্ষ পদ এবং পরস্পর গভীর সম্পর্কযুক্ত। সুতরাং দৃষ্টান্ত-১ এ যে ধরনের বিধেয়কের প্রকাশ ঘটেছে তা হলো জাতি ও উপজাতি।

উত্তর

এ উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর মাধ্যমে শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং দৃষ্টান্ত-৩ এর মাধ্যমে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে। নিচে এদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষ হলো অবান্তর লক্ষণ। বিধেয়কের অবান্তর লক্ষণকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটি হলো শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অন্যটি হলো শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো জাতির বেলায় সর্বদাই উপস্থিত এবং যাকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না তাকে শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ 'সকল কাক হয় কালো' এখানে কালো রংটি সকল কাকের 'অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা কালো রং সকল কাকের ক্ষেত্রে প্রযোজ্য এবং কাক থেকে এ রংটি আলাদা করা যায় না। এটি কাকের অস্তিত্বের সাথে জড়িত এবং কাকের সার্বিক গুণ। তাই দৃষ্টান্ত-২ এ বিধেয়কের শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে। অপরদিকে, দৃষ্টান্ত-৩ এ 'কিছু পাখি হয় সুকণ্ঠি'। এখানে 'সুকণ্ঠি' গুণটি পাখির ক্ষেত্রে প্রযোজ্য হলেও সকল পাখির ক্ষেত্রে প্রযোজ্য নয় আবার পাখির সার্বিক গুণ নয়। এ গুণটি পাখি শ্রেণি থেকে আলাদা করা যায়। পাখির মধ্যে এ গুণটি সবসময় থাকে না। কোনো কোনো সময় উপস্থিত থাকে আবার কোনো কোনো সময় উপস্থিত থাকে না। তাই দৃষ্টান্ত-৩ এর মাধ্যমে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে। সুতরাং যে গুণ ব্য, গুণাবলি কোনো জাতির ক্ষেত্রে অবিচ্ছেদ্যভাবে জড়িত সে গুণ বা গুণাবলি হলো শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর যে গুণ বা গুণাবলি জাতির সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত নয় সে গুণ বা গুণাবলি হলো: শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ।
HSCLogic 1st PaperSylhet 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।