উদ্দীপকের দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর দাগ দেওয়া বিধেয়কগুলো একই প্রকৃতির নয়।নিচে তা বিশ্লেষণ করা হলো-
বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো উপলক্ষণ। উপলক্ষণ জাত্যর্থের অংশ নয়। তবে জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ - বলে। উপলক্ষণ তাই জাত্যর্থ থেকে নিঃসৃত গুণ। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর দাগ দেওয়া শব্দটি হলো বিচক্ষণ। এখানে বিচক্ষণ পদটি মানুষ পদের জাত্যর্থ বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। যেহেতু বিচক্ষণ গুণটি জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাই দৃশ্যকল্প-২ দ্বারা উপলক্ষণ নির্দেশিত হয়েছে।
অপরদিকে, যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয়; আবার পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না তাকে অবান্তর লক্ষণ বলে।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ দাগ দেওয়া শব্দটি - হলো ১৯৭১। এখানে ১৯৭১ কোনো পদের জাত্যর্থ নয়; আবার কোনো পদের জাত্যর্থ থেকে নিঃসৃতও নয়। দৃশ্যকল্প-৩ অনুযায়ী এটি রায়হান সাহেবের জন্মসাল। তাই বলা যায় যে, দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে।