শেয়ারFacebookWhatsApp

বিধেয়ক কী?

উত্তর: কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদ বিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যেসব সম্পর্ক হতে পারে সেসব সম্পর্ক বিধেয়ক বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

বিধেয়ক কী?

উদ্দীপক

অমিত ইউরোপ থেকে ফোন করে মাকে বললো, এখানকার মানুষদের চুলের রঙ, গায়ের রঙ সবই আলাদা। এখানে থাকতে ইচ্ছা করে না আমার। মা বললেন, আর কটা দিন কষ্ট করে থাক। ইউরোপিয়ানরাও তো হয় মানুষ।

ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025

উত্তর

কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদ বিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যেসব সম্পর্ক হতে পারে সেসব সম্পর্ক বিধেয়ক বলে।

উত্তর

নঞর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। বিধেয়ক হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার এক প্রকার সম্পর্ক। এই সম্পর্ক কেবল সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে তৈরি হয়। তাই সদর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে। নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে। এজন্য নঞর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয় না। যেহেতু নঞর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক তৈরি হয় না, তাই নঞর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না।

উত্তর

অমিতের কথায় জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করেছে। যে অবান্তর লক্ষণ কোনো জাতির অন্তর্গত সকলের ক্ষেত্রে বর্তমান নয় তাকে জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- কুকুর শ্রেণির বেলায় 'সাদা রং' এবং ফুলের বেলায় 'লাল রং'। ফুল শ্রেণির ক্ষেত্রে লাল রং একটি পরিবর্তনীয় গুণ। কেননা সব ফুলই লাল নয়। ফুল ভিন্ন ভিন্ন রঙের হতে পারে। উদ্দীপকে উল্লেখিত মানুষদের চুলের রং ও গায়ের রং সবই আলাদা। তাই চুলের বা গায়ের রং শ্রেণিগতভাবে মানুষের একটা বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ এই গুণগুলো মানুষের মধ্যে থাকলেও সব মানুষের মধ্যে সমানভাবে বর্তমান নয়। কিন্তু এটি মানুষের জাত্যর্থের অংশ নয় বা জাত্যর্থ থেকে নিঃসৃতও হয় না। তাই আমাদের গায়ের রং ও চুলের রং বিষয়টি জাতিগত বা শ্রেণিগত বিচ্ছেদ্য অরান্তর লক্ষণ।।

উত্তর

উদ্দীপকে মায়ের কথায় উল্লিখিত পদ দুটি যথাক্রমে জাতি ও উপজাতি বিধেয়ক নির্দেশ করেছে। নিচে জাতি ও উপজাতি বিধেয়কের মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো- দুটি জাতিবাচক পদের মধ্যে যেটির ব্যক্ত্যর্থের পরিধি অপরটির চেয়ে বৃহত্তর সেই শব্দ বা পদটিকে অপর পদের জাতি বলে। যেমন- সকল বাঘ হয় প্রাণী। এখানে 'প্রাণী' এবং 'বাঘ' উভয়ই শ্রেণিবাচক, তবে প্রাণীর ব্যক্ত্যর্থ বাঘের ব্যক্ত্যর্থের চেয়ে বেশি এবং এটি বাঘের ব্যক্ত্যর্থকে অন্তর্ভুক্ত করে। তাই বাঘ প্রাণী শ্রেণির অন্তর্গত এক ধরনের প্রাণী বলে বাঘের তুলনায় প্রাণী হচ্ছে জাতি। আবার পরস্পর সম্পর্কযুক্ত দুটি পদের মধ্যে যদি একটি অপরটিকে আওতাভুক্ত করে তবে আওতাভুক্ত শ্রেণিকে উপজাতি বলে। যেমন- কিছু ছাত্র হয় মানুষ। এখানে ছাত্র ও মানুষ শ্রেণিবাচক পদ দুটির মধ্যে ছাত্রের সংখ্যা কম এবং মানুষের সংখ্যা বেশি। ব্যাপকতার দিক দিয়ে ছাত্র পদটি ছোট এবং মানুষ পদের অন্তর্ভুক্ত। কাজেই পরস্পর সম্পর্কের। দিক থেকে ছাত্র পদটি মানুষ পদের উপজাতি। উদ্দীপকে মায়ের বক্তব্যটি হলো "ইউরোপিয়ানরাও তো হয় মানুষ।” এখানে 'মানুষ' এবং 'ইউরোপিয়ানরা' হলো দুটি শ্রেণিবাচক পদ। যার মধ্যে 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ 'ইউরোপিয়ান' পদটিকে অর্ন্তভুক্ত করে। তাই মানুষ পদটি জাতি এবং 'ইউরোপিয়ান' পদটি উপজাতি। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকের মায়ের বক্তব্যে উল্লিখিত 'মানুষ' ও 'ইউরোপিয়ান' পদ দুটি জাতি ও উপজাতি নামক বিধেয়ক হিসেবে উভয়ের মধ্যে ব্যক্ত্যর্থগত পার্থক্য বিদ্যামান।
HSCLogic 1st Paperঢাকা ইমপিরিয়াল কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।