দৃশ্যপট-২ এ অবান্তর লক্ষণ বিধেয়কের ইঙ্গিত রয়েছে।
যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিংবা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও নয় তাকে অবান্তর লক্ষণ বলে। অবান্তর লক্ষণ বলতে জাত্যর্থের বাইরের কোনো গুণকে বোঝায়। যেমন- 'কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন।' এখানে জন্মতারিখ কিংবা জন্মস্থান জাত্যর্থের অংশ নয় কিংবা জাত্যর্থ থেকে নিঃসৃতও নয়। তাই এ গুণগুলো 'কাজী নজরুল ইসলাম' পদের অবান্তর লক্ষণ।
উদ্দীপকের দৃশ্যপট-২ এ উল্লিখিত 'জন্মতারিখ' ও 'রক্তের গ্রুপ' গুণ দুটি জাত্যর্থের অংশ বা অপরিহার্য কোনো গুণ নয়। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে তা অপরিবর্তনীয়। এজন্য গুণ দুটি 'মানুষ' পদের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আবার পছন্দ, সখ, পেশা গুণগুলো 'মানুষ' পদের আবশ্যিক কোনো গুণ নয়। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে তা পরিবর্তনশীল। তাই এ গুণগুলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লিখিত গুণগুলো বিধেয়কের অবান্তর লক্ষণকে প্রতিফলিত করে।