হ্যাঁ, উদ্দীপকের তথ্য-২ ও তথ্য-৩ এ অবান্তর লক্ষণ প্রতিফলিত হয়েছে।
বিধেয়ক প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষটি হলো- অবান্তর লক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয়, আবার পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও নয় সেসব গুণ বা গুণাবলিকে বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণ বলে। অবান্তর লক্ষণকে চারভাগে ভাগ করা হয়ে থাকে যার মধ্যে একটি হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং অন্যটি হলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে তাই হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আবার যে অবান্তর লক্ষণ সবসময় উপস্থিত থাকে না তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে।
উদ্দীপকের তথ্য-২ এর বাক্যটি হলো 'ইকবাল সাহেব ১৯৬৮ সালে 'নরসিংদীতে জন্মলাভ করে।' এখানে ইকবাল সাহেবের জন্মসাল ও জন্মস্থান উল্লেখ করা হয়েছে। আর কোনো ব্যক্তির জন্মসাল ও জন্মস্থান সবসময় সমানভাবে বিদ্যমান থাকে। এই কারণে ব্যক্তির জন্মসাল ও জন্মস্থান বিধেয়ক হিসেবে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অপরপক্ষে, তথ্য-৩ এর বাক্যটি হলো 'পাজামা-পাঞ্জাবী হয় রাকিব 'সাহেবের প্রিয় পোশাক।' পাজামা-পাঞ্জাবী ব্যক্তির ক্ষেত্রে পরিবর্তিত হতে 'পারে। তাই রাকিব সাহেবের পছন্দের পোশাক দ্বারা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে।
পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের তথ্য-২ ও তথ্য-২ এ অবান্তর লক্ষণ প্রতিফলিত হয়েছে মন্তব্যটি সঠিক।