উদ্দীপকের শরিফ সহানুমানের প্রধান পদ শারিকা অপ্রধান পদ এরং মুহিন মধ্যপদের ভূমিকায় রয়েছেন।
যেকোনো সহানুমানে তিনটি পদ থাকে। সেগুলো হলো প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে বলা হয়। প্রধান পদ। সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ। আর যে পদ আশ্রয়বাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে বলা হয় মধ্যপদ। প্রধান পদ প্রধান আশ্রয়বাক্যে এবং অপ্রধান পদ অপ্রধান আশ্রয়বাকো অবস্থান করে মধ্যপদের মধ্যস্থতায় উভয় আশ্রয়। বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়।
উদ্দীপকে উল্লিখিত শাহীন প্রধান পদ, লালিয়া অপ্রধান ভূমিকায় রয়েছেন এবং তাদের পারিবারিক দ্বন্দ্বে সমঝোতা করার জন্য মুহিন তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে; যা সহানুমানে মধ্যপদ হিসেবে চিহ্নিত করা হয়। সুতরাং মুহিন প্রধান পদ শাহীন এবং অপ্রধান পদ লালিয়ার মধ্যে সমঝোতা করার ফলে তাদের পরিবারে স্বাভাবিকতা ফিরে আসে। অর্থাৎ মধ্যপদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণে শাহীন ও লালিয়ার মধ্যে সমঝোতা তৈরি হয়।
সুতরাং বলা যায়, সহানুমানে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে অনিবার্য সম্পর্কের ভিত্তিতে যেমন একটি সিদ্ধান্ত স্থাপন করতে মধ্যপদ যে ভূমিকা পালন করে; উদ্দীপকের শাহীন, লালিয়া ও মুহিনও সেই ভূমিকা পালন করে। ফলে তাদের মধ্যে একটি বিশেষ আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে।