শেয়ারFacebookWhatsApp

বিধেয় এবং বিধেয়ক কী সমার্থক? ব্যাখ্যা করো।

উত্তর: বিধেয় ও বিধেয়ক সমার্থক নয়। বিধেয় হলো যুক্তিবাক্যের একটি পদ; আর বিধেয়ক এক প্রকার সম্পর্ক। কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে। আর কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদ বিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সকল সম্পর্ক থাকতে পারে, সেই সকল সম্পর্ককে বিধেয়ক বলে। সুতরাং, দেখা যাচ্ছে যে, বিধেয় একটি পদ; আর বিধেয়ক এক প্রকার সম্পর্ক। তাই বিধেয় ও বিধেয়ক সমার্থক নয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

বিধেয় এবং বিধেয়ক কী সমার্থক? ব্যাখ্যা করো।

উদ্দীপক

প্রমা ও দিপা দুই বান্ধবী। তাদের উভয়েরই বিচারক্ষমতা অত্যন্ত প্রখর। দিপা একদিন প্রমাকে জানালো যে, আমার মা ১৯৫৫ সালের ১১ মার্চ জন্মগ্রহণ করলেও এখনো আধুনিক মেয়েদের মতোই তার রুচি। তিনি ভালো রান্নার পাশাপাশি ভালো গানও গাইতে পারেন।

ঢাকা কলেজ · 2024

উত্তর

কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদ বিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সকল সম্পর্ক থাকতে পারে সেই সকল সম্পর্ককে বিধেয়ক বলে।

উত্তর

বিধেয় ও বিধেয়ক সমার্থক নয়। বিধেয় হলো যুক্তিবাক্যের একটি পদ; আর বিধেয়ক এক প্রকার সম্পর্ক। কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে। আর কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদ বিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সকল সম্পর্ক থাকতে পারে, সেই সকল সম্পর্ককে বিধেয়ক বলে। সুতরাং, দেখা যাচ্ছে যে, বিধেয় একটি পদ; আর বিধেয়ক এক প্রকার সম্পর্ক। তাই বিধেয় ও বিধেয়ক সমার্থক নয়।

উত্তর

উদ্দীপকের বিচার ক্ষমতা গুণটি বিধেয়কের শ্রেণিবিভাগ উপলক্ষণকে নির্দেশ করে। বিধেয়ক হিসেবে উপলক্ষণ যা কোনো পদের জাত্যর্থের অংশ নয়; উপলক্ষণ কোনো পদের জাত্যর্থের অংশ না হলেও পদটির জাত্যর্থ থেকে উপলক্ষণ নিঃসৃত হয়। তাই বলা যায়, যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় সেসব গুণ বা গুণাবলিকে উপলক্ষণ বলে। যেমন: “চিন্তাশীলতা; গুণটি মানুষ পদের উপলক্ষণ। কেননা এটি মানুষ পদের জাত্যর্থের অংশ না হলেও পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। উদ্দীপকে প্রমা ও দিপার উল্লেখিত 'বিচারক্ষমতা' গুণটি হলো উপলক্ষণ। কেননা এটি 'মানুষ' পদের জাত্যর্থের অংশ না হলেও পদটির জাত্যর্থ বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত বিচারক্ষমতা গুণটি বিধেয়কের শ্রেণিবিভাগ উপলক্ষণকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের দিপার মায়ের বর্ণনায় ব্যক্তিগত অবিচ্ছেদ্য ও ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রকাশিত হয়েছে। নিম্নে এদের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করা হলো । উদ্দীপকে দিপার মায়ের যে জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে সেটি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। কেননা যে অবান্তর লক্ষণ কোনো। " ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। কোনো ব্যক্তির জন্ম তারিখে ঐ ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে। তাই কোনো ব্যক্তির জন্ম তারিখ হলো ঐ ব্যক্তির ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এভাবে কোনো ব্যক্তির জন্ম স্থান, জন্ম তারিখ প্রভৃতি গুণ যেগুলো কোনো ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে সেগুলোকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অপরপক্ষে, উদ্দীপকের দিপার মায়ের রুচি, রান্না করার ক্ষমতা গান করার ক্ষমতা ইত্যাদি যে গুণগুলোর উল্লেখ করা হয়েছে সেগুলোর মাধ্যমে ব্যক্তিগত রিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রকাশিত হয়েছে । কেননা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলতে সেসব গুণ বা গুণাবলিকে বোঝায় যা কোনো ব্যক্তির ক্ষেত্রে কোনো কোনো সময় উপস্থিত থাকে এবং কোনো কোনো সময় উপস্থিত থাকে না। যেমন— কোনো ব্যক্তির রুচি, পছন্দ, অভ্যাস, পোশাক ইত্যাদি হলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা এসব গুণ পরিবর্তনশীল । উদ্দীপকে দিপার মায়ের রুচি, রান্না করার ক্ষমতা, গান করার ক্ষমতা ইত্যাদি গুণগুলো পরিবর্তনশীল তাই এই গুণগুলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। পরিশেষে বলা যায় যে, ব্যক্তিগত অবিচ্ছেদ্য ও ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উভয়ই অবান্তর লক্ষণের দুটি শ্রেণিবিভাগ হলেও এক নয়। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের কোনোভাবেই পরিবর্তন হয় না। কিন্তু ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ পরিবর্তিত হয়। তবে উভয় প্রকার অবান্তর লক্ষণ বিধেয়ক সংক্রান্ত আলোচনায় গুরুত্বের দাবিদার।
HSCLogic 1st Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।