আবশ্যিকতা কোন ধরনের বিধেয়কের সাথে জড়িত? ব্যাখ্যা করো।
উত্তর: আবশ্যিকতা বিভেদক লক্ষণ বিধেয়কের সাথে জড়িত। যে গুণ বা গুণসমষ্টি দ্বারা একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক করা হয় তাকে বিভেদক লক্ষণ বলে। অর্থাৎ বিভেদক লক্ষণ হলো কোনো পদের জাত্যর্থ বা তার অংশবিশেষের আবশ্যিক উল্লেখ যা দ্বারা একটি উপজাতি তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক হয়। যেমন— 'মানুষ' পদটির জাত্যর্থ হলো 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি' আর বিভেদক লক্ষণ হলো 'বুদ্ধিবৃত্তি'। তাই আবশ্যিকতা গুণটি বিভেদক লক্ষণ বিধেয়কের সাথে জড়িত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
আবশ্যিকতা কোন ধরনের বিধেয়কের সাথে জড়িত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর