শেয়ারFacebookWhatsApp

উপলক্ষণ দুই প্রকারের হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর: উপলক্ষণ বিধেয়কটি কেবল জাতি এবং উপজাতির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হতে পারে তাই উপলক্ষণ দুই প্রকারের হয়। যে গুণ কোন পদের জাত্যর্থের অংশ নয়, অথচ পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উক্ত পদের উপলক্ষণ বলে। উপলক্ষণ দুই প্রকার। যথা— জাতিগত উপলক্ষণ ও উপজাতিগত উপলক্ষণ । যখন কোন পদের উপলক্ষণ তার জাতির জাত্যর্থ থেকে নিঃসৃত হয় তখন তাকে জাতিগত উপলক্ষণ বলে। আর যখন কোন পদের উপলক্ষণ উপজাতির নিজস্ব জাত্যর্থ বা লক্ষণ থেকে নিঃসৃত হয় তখন তাকে উপজাতিগত উপলক্ষণ বলে ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উপলক্ষণ দুই প্রকারের হয় কেন? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১ দৃশ্যকল্প-২ দৃশ্যকল্প-৩ লাল, হলুদ, নীল প্রজাপতি তৃপ্তর লাল, নীল ও সাদা শার্ট

নটরডেম কলেজ · 2024

উত্তর

যে গুণ বা গুণাবলি একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অপরাপর উপজাতি থেকে পৃথক করে সে গুণ বা গুণাবলিকে উপজাতিটির লক্ষণ বা বিভেদক লক্ষণ বলে।

উত্তর

উপলক্ষণ বিধেয়কটি কেবল জাতি এবং উপজাতির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হতে পারে তাই উপলক্ষণ দুই প্রকারের হয়। যে গুণ কোন পদের জাত্যর্থের অংশ নয়, অথচ পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উক্ত পদের উপলক্ষণ বলে। উপলক্ষণ দুই প্রকার। যথা— জাতিগত উপলক্ষণ ও উপজাতিগত উপলক্ষণ । যখন কোন পদের উপলক্ষণ তার জাতির জাত্যর্থ থেকে নিঃসৃত হয় তখন তাকে জাতিগত উপলক্ষণ বলে। আর যখন কোন পদের উপলক্ষণ উপজাতির নিজস্ব জাত্যর্থ বা লক্ষণ থেকে নিঃসৃত হয় তখন তাকে উপজাতিগত উপলক্ষণ বলে ।

উত্তর

দৃশ্যকল্প-৩ এ ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের নির্দেশ রয়েছে। যে অবান্তর লক্ষণ কোন ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই বর্তমান থাকে না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- কোন ব্যক্তির পোশাক, আচার-ব্যবহার, জীবিকা ইত্যাদি। এ গুণগুলো কোন ব্যক্তির বেলায় সব সময় একই রূপ থাকে না। এদেরকে মাঝে মাঝেই পরিবর্তিত হতে দেখা যায়। কোন ব্যক্তি সব সময় একই ধরনের পোশাক পরিধান করে না। তার আচার- ব্যবহারও সব সময় একইরূপ থাকে না। তাই এ গুণগুলোকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ বলা হয়েছে, তৃপ্তর লাল, নীল ও সাদা শার্ট। অর্থাৎ তৃপ্ত শার্ট পরিধানের ক্ষেত্রে কখনো লাল, কখনো নীল বা কখনো সাদা শার্ট পছন্দ করে। তার পছন্দের এ শার্টগুলো তার রুচির সাথেই পরিবর্তনশীল। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ নির্দেশিত লক্ষণটি হলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ।

উত্তর

দৃশ্যকল্প-১ ও ২ দ্বারা যথাক্রমে জাতি এবং উপজাতিকে নির্দেশ করা হয়েছে। নিচে জাতি এবং উপজাতির মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করা হলো- জাতি ও উপজাতির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করলে দেখা যায় যে, উভয়ের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগত সম্পর্ক রয়েছে। সাদৃশ্যের ক্ষেত্রে, জাতি ও উপজাতি উভয়ই বিধেয়কের দুটি প্রকরণ মাত্র। দুটিই শ্রেণিবাচক সাপেক্ষ পদ। এ দুটি পদের একটিকে ছাড়া অন্যটি অর্থহীন। কারণ জাতি হলো। উপজাতির সমন্বয়ে গঠিত উচ্চতর পদ। আর উপজাতি হলো জাতির বিভিন্ন রূপ। যেমন— মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব। এখানে 'মানুষ' ও 'জীব' পদ দুটির মধ্যে 'জীব' পদটি 'মানুষ' পদটিকে ব্যক্ত্যর্থের দিক দিয়ে অন্তর্ভুক্ত করায় জীব' পদটি জাতি এবং 'মানুষ' পদটি উপজাতি। আর বৈসাদৃশ্যের ক্ষেত্রে লক্ষ করা যায়, জাতির ব্যক্ত্যর্থ বেশি, কিন্তু উপজাতির ব্যক্ত্যর্থ কম অর্থাৎ জাতি হলো একটি সামগ্রিক পদ। কিন্তু উপজাতি হলো জাতির অংশগত বিশেষ বা ক্ষুদ্র পদ। আবার, জাতির জাত্যর্থ কম কিন্তু উপজাতির জাত্যর্থ বেশি। যেমন- 'জীব' পদের জাত্যর্থ হলো জীববৃত্তি। কিন্তু মানুষ' পদের জাত্যর্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ সকল জীব, সকল পশু, গৃহপালিত পশু শ্রেণিবাচক পদগুলো উল্লেখ করায় তা বিধেয়কের জাতিকে নির্দেশ করে। আর দৃশ্যকল্প ২ এ লাল, হলুদ, নীল-প্রজাপতি দ্বারা উপজাতিকে নির্দেশ করা হয়েছে । কেননা, প্রজাপতি পদটি ব্যক্ত্যর্থের দিক দিয়ে দৃশ্যকল্প-১ এ উল্লেখিত 'সকল জীব' পদের অন্তর্ভুক্ত। আলোচনা শেষে বলা যায়, জাতি ও উপজাতি বিধেয়কের অন্তর্ভুক্ত হওয়ায় উভয়ের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যমূলক সম্পর্ক বিদ্যমান।
HSCLogic 1st Paperনটরডেম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।