'বিধেয়ক যুক্তিবাক্যের কোনো অংশ নয়'- বলতে কী বোঝায় ? ব্যাখ্যা করো।
উত্তর: বিধেয়ক একটি সম্পর্কের নাম হওয়ায় তা যুক্তিবাক্যের কোনো অংশ নয়। কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যে সম্পর্ক থাকে তাকে বিধেয়ক বলে। বিধেয়ক হলো উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে স্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক । আর একটি যুক্তিবাক্য গঠিত হয় উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক দিয়ে। যুক্তিবাক্য সদর্থক বা নঞর্থক উভয়ই হতে পারে। কিন্তু কোনো নঞর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। আবার, যেসব যুক্তিবাক্যে বিধেয়টি 'বিশিষ্ট পদ' (Individual Term) সেখানেও বিধেয়ক থাকে না। তাই বিধেয়ক যুক্তিবাক্যের কোনো অংশ নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'বিধেয়ক যুক্তিবাক্যের কোনো অংশ নয়'- বলতে কী বোঝায় ? ব্যাখ্যা করো।
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর