উদ্দীপকের উদাহরণ-১' বিধেয়ক হিসেবে বিভেদক লক্ষণকে নির্দেশ করে । কেননা চতুর্ভুজের চার বাহু অন্যান্য জ্যামিতিক চিত্র থেকে চতুর্ভুজকে আলাদা করে।
যে গুণ বা গুণাবলি কোনো জাতির অন্তর্গত বিভিন্ন উপজাতির মধ্য থেকে কোনো একটি উপজাতিকে পৃথক করে তাকে বিভেদক লক্ষণ বলে। বিভেদক লক্ষণ তাই কোনো উপজাতির এমন গুণাবলি যা তার সারসত্তাকে প্রকাশ করে। যেমন— মানুষের বিভেদক লক্ষণ হলো 'বুদ্ধিবৃত্তি'। কেননা 'বুদ্ধিবৃত্তি' নামক গুণটি মানুষকে জীব জাতির অন্যান্য উপজাতি গরু, ছাগল, ভেড়া ইত্যাদি থেকে পৃথক করে । অর্থাৎ বুদ্ধিবৃত্তির কারণে 'মানুষ' জীব জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে পৃথক।
উদ্দীপকের 'উদাহরণ-১' এ বলা হয়েছে যে, সকল চতুর্ভুজ হয় চার বাহু দ্বারা বেষ্টিত ক্ষেত্র । এখানে চার বাহু চতুর্ভূজকে অন্যান্য জ্যামিতিক চিত্র থেকে পৃথক করেছে। অর্থাৎ, চার বাহু দ্বারা বেষ্টিত হওয়ার কারণে চতুর্ভুজ অন্যান্য জ্যামিতিক চিত্র থেকে আলাদা। তাই 'উদাহরণ-১-এর মাধ্যমে বিধেয়কের প্রকারভেদ বিভেদক লক্ষণ নির্দেশিত হয়েছে।