শেয়ারFacebookWhatsApp

উপজাতি কাকে বলে?

উত্তর: দুটি শ্রেণিবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে একটির ব্যক্ত্যর্থ অপরটির ব্যক্ত্যর্থের তুলনায় কম এবং কম ব্যক্ত্যর্থযুক্ত শ্রেণিটি অধিক ব্যক্ত্যর্থযুক্ত শ্রেণির অন্তর্ভুক্ত হয় তাহলে কম ব্যক্ত্যর্থযুক্ত শ্রেণিকে অধিক ব্যক্ত্যর্থসম্পন্ন শ্রেণির উপজাতি বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উপজাতি কাকে বলে?

উদ্দীপক

ড. আমিনুল ইসলাম একজন দার্শনিক। তিনি ১৯৪৩ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত জ্ঞানপিপাসু ব্যক্তি। এই জ্ঞানপিপাসু গুণের কারণে তিনি সকলের নিকট অত্যন্ত সম্মানিত।

Barisal · 2025

উত্তর

দুটি শ্রেণিবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে একটির ব্যক্ত্যর্থ অপরটির ব্যক্ত্যর্থের তুলনায় কম এবং কম ব্যক্ত্যর্থযুক্ত শ্রেণিটি অধিক ব্যক্ত্যর্থযুক্ত শ্রেণির অন্তর্ভুক্ত হয় তাহলে কম ব্যক্ত্যর্থযুক্ত শ্রেণিকে অধিক ব্যক্ত্যর্থসম্পন্ন শ্রেণির উপজাতি বলে।

উত্তর

বিধেয় ও বিধেয়ক সমার্থক নয়। একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে যার মধ্যে একটি হলো বিধেয়। তাই বিধেয় হলো যুক্তিবাক্যের একটি পদ। আর বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক। কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সকল সম্পর্ক থাকতে পারে সেই সকল সম্পর্ককে বিধেয়ক বলে। তাই বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক, যা কেবল সমার্থক যুক্তিবাক্যে থাকে। যেহেতু বিধেয় একটি পদ এবং বিধেয়ক এক প্রকার সম্পর্ক, তাই বিধেয় ও বিধেয়ক সমার্থক নয়।

উত্তর

উদ্দীপকে '১৯৪৩ সালের ১লা জানুয়ারি' বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণ প্রকারভেদের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ পরিলক্ষিত হয়েছে। কেননা বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণের প্রকারভেদের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের সাথে এ বিষয়টির সাদৃশ্য রয়েছে। বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক। কোনো জাতি' বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যেসব সম্পর্ক থাকতে পারে সেসব সম্পর্ককে বিধেয়ক বলে। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষ হলো অবান্তর লক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অবান্তর লক্ষণ বলে। অবান্তর লক্ষণকে বিভিন্নভাবে ভাগ করা হয়, যার মধ্যে একটি হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে, সে গুণ বা গুণাবলিকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- কোনো ব্যক্তির জন্মতারিখ ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে। উদ্দীপকের '১৯৪৩ সালের ১লা জানুয়ারি' ড. আমিনুল ইসলামের ক্ষেত্রে সবসময় উপস্থিত। তাই এটির মাধ্যমে বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণ প্রকারভেদের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'জ্ঞানপিপাসু' শব্দটি বিধেয়কের প্রকারভেদ হিসেবে অবান্তর লক্ষণ। কেননা বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণের সাথে শব্দটির মিল রয়েছে। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষ অবান্তর লক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয়; আবার পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও নয়, সে গুণ বা গুণাবলিকে অবান্তর লক্ষণ বলে। অবান্তর লক্ষণ জাত্যর্থের অংশ নয়, এটি জাত্যর্থের অতিরিক্ত গুণ। যুক্তিবিদ্যার অবান্তর লক্ষণকে চার ভাগে ভাগ করা হয়েছে; সেগুলো হলো- ১. শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ২. শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ৩. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ৪. ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ১ . শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ: যে অবান্তর লক্ষণ কোনো শ্রেণির অন্তর্গত সকল ব্যক্তি বা বস্তুতে বর্তমান থাকে তাঁকে শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- কাকের রং কালো। ২. শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ: যে অবান্তর লক্ষণ কোনো 'শ্রেণির অন্তর্গত সব ব্যক্তি বা বাস্তবে উপস্থিত থাকে না তাকে শ্রেণিবাচক বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- লাল ফুল, সাদা বিড়াল ইত্যাদি। ৩. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ: যে অরান্তর লক্ষণ কোনো ব্যক্তিবিশেষের সাথে সবসময় জড়িত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মস্থান, জন্ম তারিখ ইত্যাদি। ৪. ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ: যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তিবিশেষের মধ্যে কখনো বর্তমান, কখনো অবর্তমান তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির হাস্যপ্রিয় বা সৌন্দর্যপ্রিয় গুণ। সুতরাং উদ্দীপকের জ্ঞানপিপাসু গুণটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, যা বিধেয়কের প্রকারভেদ অবান্তর লক্ষণের সাথে সম্পৃক্ত।
HSCLogic 1st PaperBarisal 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।