শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত অনুমানের প্রকৃতি ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত অনুমানটি হলো আরোহ অনুমান। কেননা এখানে কতিপয় জানা তথ্যের ওপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয়েছে। কোনো জ্ঞাত বা জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। অনুমান প্রধানত দুই প্রকার। এর একটি হলো অবরোহ অনুমান, অন্যটি আরোহ অনুমান। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ আরোহ অনুমান নির্দেশ করেছে। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। এ প্রকার অনুমানে সাধারণত বিশেষ থেকে সার্বিকে পদার্পণ করা হয় বিধায় এর সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। তাই এটি একটি নতুন তথ্য প্রকাশ করে। এ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত নাও হতে পারে। তাই কোনো কোনো ক্ষেত্রে এর সিদ্ধান্ত নিশ্চিত হলেও অধিকাংশ ক্ষেত্রে সম্ভাব্য হয়। আরোহ অনুমানের মূল লক্ষ আকারগত ও বস্তুগত উভয়' প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত অনুমানের প্রকৃতি ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল গ্রহ হয় গতিশীল। পৃথিবী হয় একটি গ্রহ। অতত্রব, পৃথিবী হয় গতিশীল। দৃশ্যকল্প-২ : মঙ্গল গ্রহ হয় গতিশীল। প্লুটো হয় গতিশীল। বুধ গ্রহ হয় গতিশীল। নেপচুন হয় গতিশীল। অতত্রব, সকল গ্রহ হয় গতিশীল।

Rajshahi · 2025

উত্তর

যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে।

উত্তর

আরোহ অনুমান হচ্ছে বিশেষ থেকে সার্বিকে গমনের প্রক্রিয়া। এখানে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমগ্র দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। যেহেতু এখানে কয়েকটি দৃষ্টান্তের ভিত্তিতে সমগ্র দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে, তাই আরোহ অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত অনুমানটি হলো আরোহ অনুমান। কেননা এখানে কতিপয় জানা তথ্যের ওপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয়েছে। কোনো জ্ঞাত বা জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। অনুমান প্রধানত দুই প্রকার। এর একটি হলো অবরোহ অনুমান, অন্যটি আরোহ অনুমান। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ আরোহ অনুমান নির্দেশ করেছে। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। এ প্রকার অনুমানে সাধারণত বিশেষ থেকে সার্বিকে পদার্পণ করা হয় বিধায় এর সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। তাই এটি একটি নতুন তথ্য প্রকাশ করে। এ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত নাও হতে পারে। তাই কোনো কোনো ক্ষেত্রে এর সিদ্ধান্ত নিশ্চিত হলেও অধিকাংশ ক্ষেত্রে সম্ভাব্য হয়। আরোহ অনুমানের মূল লক্ষ আকারগত ও বস্তুগত উভয়' প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ যথাক্রমে অবরোহ ও আরোহ অনুমান নির্দেশ করে। নিচে অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে তুলনা করা হলো- ১. যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে 'আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা সমব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অন্যদিকে, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে। ২. অবরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা আশ্রয়বাক্যের সমব্যাপক হয়। অন্যদিকে, আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয়। ৩. অবরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। অন্যদিকে, আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয় না। ৪. অবরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অর্থাৎ আকারগত সত্যতা প্রতিষ্ঠা করাই অবরোহ অনুমানের প্রধান উদ্দেশ্য। অন্যদিকে, আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতাকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠাই লক্ষ্য থাকে। পরিশেষে বলা যায়, অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে অনেক দিক থেকে এদের মধ্যে সম্পর্কও রয়েছে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত অনুমানের প্রকৃতি ব্যাখ্যা কর। | Prosthuti