সালামের অনুমান প্রক্রিয়াকে তুমি কতটুকু গ্রহণযোগ্য মনে করো? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের সালাম যে প্রক্রিয়ায় অনুমান করে সেটি আরোহ অনুমানকে নির্দেশ করে। এ প্রকার অনুমান সকলের কাছেই গ্রহণযোগ্য। আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। এই প্রকার অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। পাশাপাশি আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। তাই প্রকল্প প্রণয়নে এই পদ্ধতি বিশেষভাবে সহায়তা করে। আরোহ অনুমানের লক্ষ্য আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা। বস্তুগত সত্য প্রতিষ্ঠার জন্য বাস্তব ঘটনাবলি থেকে আশ্রয়বাক্য হিসেবে বিশেষ বিশেষ ঘটনা আহরণ করা হয় এবং ঐ বিশেষ বিশেষ আশ্রয়বাক্যগুলো স্বভাবতই ব্যাপকতর সিদ্ধান্ত হিসেবে বস্তুগত সত্য প্রতিষ্ঠা করে। তাই এই আরোহের গ্রহণযোগ্যতা অন্য অনুমানের তুলনায় বেশি। আর আরোহ অনুমানের সিদ্ধান্তের মধ্যেও তারতম্য আছে। বৈজ্ঞানিক আয়োহ কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত বলে এর মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়। প্রকৃত আরোহের অন্য শ্রেণিবিভাগগুলোর সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে। আর অপ্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য বা আরোহমূলক লম্ফ থাকে না বিধায় সেগুলো যথার্থ আরোহ হিসেবে গণ্য হয় না। পরিশেষে বলা যায়, সকল প্রকার আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে না। আবার, সকল প্রকার আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে না। তাই কিছু দুর্বলতা থাকলেও আরোহ অনুমান সকলের নিকট গ্রহণযোগ্য একটি প্রক্রিয়া।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সালামের অনুমান প্রক্রিয়াকে তুমি কতটুকু গ্রহণযোগ্য মনে করো? মতামত দাও।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর